শনিবার

২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১০ আশ্বিন, ১৪৩৩

ভারতের বিপক্ষে টস হেরে ব্যাট করছে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৬ অক্টোবর, ২০২৪ ২২:০২

আপডেট: ৬ অক্টোবর, ২০২৪ ২২:০৩

শেয়ার

ভারতের বিপক্ষে টস হেরে ব্যাট করছে বাংলাদেশ
ট্রফির পাশে দুই অধিনায়ক। ছবি: সংগৃহীত

গোয়ালিয়রে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ভারতের বিপক্ষে আগে ব্যাট করছে বাংলাদেশ। টস জিতে ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে।

বাংলাদেশ তিন পেসার, দুই স্পিনার ও পাচ ব্যাটসম্যান নিয়ে খেলার সিদ্ধান্ত নিয়েছে। তানজিদ তামিমের জায়গায় দলে নেয়া হয়েছে পারভেজ হোসেন ইমনকে। ২০২২ সালে জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম দেশের হয়ে খেলার সুযোগ পেয়েছিলেন এই বাহাতি। এরপর গতবছর গুয়াংঝু এশিয়ান গেমসে দুটি ম্যাচ খেলেন তিনি, যেগুলো আন্তর্জাতিক টি-টোয়েন্টি হিসেবে স্বীকৃত।

ভারতের হয়ে টি-টোয়েন্টি অভিষেক হতে যাচ্ছে নিতিশ রেড্ডি ও মায়াঙ্ক যাদবের।

বাংলাদেশ একাদশ

লিটন দাস, পারভেজ ইমন, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তাওহীদ হৃদয়, মাহমুদউল্লাহ, মেহেদী হাসান মিরাজ, জাকের আলি, রিশাদ হোসেন, শরিফুল ইসলাম তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান।

ভারত একাদশ
অভিষেক শর্মা, সঞ্জু স্যামসন (উইকেটকিপার), সূর্যকুমার যাদব (অধিনায়ক), রিয়ান পরাগ, নীতিশ কুমার রেড্ডি, হার্দিক পান্ডিয়া, রিঙ্কু সিং, ওয়াশিংটন সুন্দর, বরুণ চক্রবর্তী, মায়াঙ্ক যাদব, আর্শদীপ সিং