শনিবার

১৪ মার্চ, ২০২৬ ২৯ ফাল্গুন, ১৪৩২

শুরুর চাপ সামলে ঘুরে দাড়িয়েছে ভারত

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৯ সেপ্টেম্বর, ২০২৪ ১১:৫১

আপডেট: ১৯ সেপ্টেম্বর, ২০২৪ ১৯:৪৯

শেয়ার

শুরুর চাপ সামলে ঘুরে দাড়িয়েছে ভারত
রোহিত শর্মার উইকেট নিয়ে হাসান মাহমুদের উচ্ছ্বাস। ছবি: সংগৃহীত

শুরুর ধাক্কা সামলে সপ্তম উইকেটে অসাধারণ এক জুটি গড়ে ভারতকে ৩০০ রান পার করিয়েছেন জাদেজা-অশ্বিন। দুজনের জুটিও পেরিয়েছে শতক। জাদেজার পরে ব্যাটিংয়ে নামলেও আগে অর্ধশতক পূর্ণ করেছেন অশ্বিন। জাদেজাও আছেন ফিফটির কাছাকাছি। আর এই জুটিতে ভর করেই বড় সংগ্রহের পথে হাঁটছে ভারত।

শেষ খবর পাওয়া পর্যন্ত ৬ উইকেটে ভারতের সংগ্রহ ৩২০ রান।

ভারতের বিপক্ষে প্রথম টেস্টে টাইগার পেসার হাসান মাহমুদের বোলিং তোপে শুরুতেই চাপে পড়ে ভারতীয় ব্যাটাররা। স্কোরবোর্ডে দলীয় ডাবল সেঞ্চুরির আগেই টপ অর্ডারের ছয়টি উইকেট হারিয়ে ধুকতে থাকে ক্রিকেট পরাশক্তি।

প্রথম সেশনের ধারাবাহিকতা বজায় রেখে লাঞ্চ ব্রেকের পর আবারও বাংলাদেশের জন্য ব্রেক থ্রো এনে দেন হাসান মাহমুদ। দ্বিতীয় সেশনের তৃতীয় ওভারেই রিশাব পন্তের উইকেট তুলে নিয়ে জয়সওয়ালের সঙ্গে গড়া ৬২ রানের জুটি ভাঙেন তিনি।

৫২ বলে ৩৯ রান করে লিটন দাসের গ্লাভসে ক্যাচ দিয়ে সাজঘরে ফিরেন তিনি।

নাহিদ রানার বলে লেগ স্লিপে ক্যাচ দিয়ে আউট হন ৫৬ রান করা ভারতীয় ওপেনার যশস্বী। এর ঠিক পরের ওভারেরই মেহেদি হাসান মিরাজের বলে ১৬ রান করে আউট হন রাহুল। ১৪৪ রানে ভারতের ষষ্ঠ উইকেট পড়ে।

টি ব্রেকে যাওয়ার আগে ৬ ইউকেটে হারিয়ে ভারতের সংগ্রহ ৪৮ ওভারের ১৭৬ রান।

এর আগে, চেন্নাইয়ের এম চিদাম্বরম স্টেডিয়ামে বৃহস্পতিবার সকালে প্রথম টেস্টে টস হেরে ব্যাটিংয়ে নামে ভারত। টাইগার পেসার হাসান মাহমুদ শুরুতেই রোহিত শর্মা ও শুভমান গিলের গুরুত্বপূর্ণ উইকেট তুলে নেন।

ইনিংসের ষষ্ঠ ওভারের প্রথম বলে ১০ বলে ৬ রান করা রোহিত হাসান মাহমুদের বলে প্রথম স্লিপে দাঁড়িয়ে থাকা শান্তর হাতে ক্যাচ দেন।
এর ঠিক দুই ওভার পর হাসান মাহমুদের বলে লিটন দাসের গ্লাভসে ৮ বল খেলেও রানের খাতা খুলতে না পারা গিল লিটন দাসের গ্লাভসে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন।
হাসান মাহমুদের তৃতীয় শিকার হয়ে সাজঘরে ফেরেন বিরাট কোহলি। মাত্র ৬ রান করে লিটন দাসের হাতে ক্যাচ দিয়ে তিনিও আগের দুই ব্যাটারের পথে হাটেন।
৩ উইকেট হারিয়ে ৮৮ রান সংগ্রহ করে লাঞ্চ বিরতিতে যায় ভারতীয় ব্যাটাররা।



banner close
banner close