সোমবার

২ নভেম্বর, ২০২৬ ১৮ কার্তিক, ১৪৩৩

উদ্ধারকাজে সক্ষম চীনের নতুন রোবট এইচটু এক্স, দাম ৩০ হাজার ডলার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২ নভেম্বর, ২০২৬ ২১:১৩

শেয়ার

উদ্ধারকাজে সক্ষম চীনের নতুন রোবট এইচটু এক্স, দাম ৩০ হাজার ডলার
ছবি সংগৃহীত

আততায়ীর আক্রমণে বিপন্ন এক নারীকে উদ্ধার, উঁচু স্থান থেকে লাফিয়ে পড়া কিংবা ভারী বস্তু টেনে তোলা—এমন নানা সক্ষমতা নিয়ে তৈরি হয়েছে চীনের নতুন রোবট এইচটু এক্স। নিরাপত্তা ও উদ্ধারকাজে ব্যবহারের লক্ষ্যে রোবটটি তৈরি করেছে দেশটির রোবটিক্স প্রতিষ্ঠান ইউনিটি রোবটিক্স।

প্রতিষ্ঠানটির দাবি, কৃত্রিম বুদ্ধিমত্তার প্রযুক্তিকে শারীরিক রূপ দিয়ে তৈরি করা হয়েছে এই রোবট। এটি মানুষের মতো চলাফেরা করার পাশাপাশি বিপজ্জনক পরিস্থিতিতে উদ্ধারকাজেও অংশ নিতে পারবে।

মার্শাল আর্টের কৌশলেও পারদর্শী

এইচটু এক্স মডেলের রোবটটির উচ্চতা ১৭০ সেন্টিমিটার এবং ওজন ৬৫ কেজি। মানুষের গড় উচ্চতা ও ওজনের কাছাকাছি গড়নের এই রোবটটি ফ্লাইং কিক দিতে পারে। শত্রুর আক্রমণ প্রতিহত করা এবং পাল্টা আক্রমণ করার সক্ষমতাও রয়েছে এর।

এ ছাড়া চার মিটার উচ্চতা থেকে লাফিয়ে পড়া এবং ডিগবাজি দিয়ে নিরাপদে মাটিতে অবতরণ করতে পারে রোবটটি। মানুষের পক্ষে কঠিন এমন ভারী বস্তু সহজেই টেনে তোলার সক্ষমতাও রয়েছে এর।

২০২৮ সালে বাজারে আসার লক্ষ্য

ইউনিটি রোবটিক্স জানিয়েছে, ২০২৮ সালের মধ্যে এইচটু এক্স মডেলের রোবটটি বাজারে আনার পরিকল্পনা রয়েছে। এর সম্ভাব্য দাম নির্ধারণ করা হয়েছে ৩০ হাজার মার্কিন ডলার।

প্রতিষ্ঠানটির তথ্য অনুযায়ী, নিরাপত্তা নিশ্চিত করা এবং উদ্ধার অভিযানে সহায়তা করাই হবে রোবটটির প্রধান ব্যবহার।