শুক্রবার

৯ অক্টোবর, ২০২৬ ২৪ আশ্বিন, ১৪৩৩

তরুণ উদ্যোক্তা জুলকার নাঈনের হাত ধরে যাত্রা শুরু বিসটেকের

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৯ অক্টোবর, ২০২৬ ১৯:১১

শেয়ার

তরুণ উদ্যোক্তা জুলকার নাঈনের হাত ধরে যাত্রা শুরু বিসটেকের
ছবি সংগৃহীত

বনশ্রীতে উদ্বোধন, ব্যবসাপ্রতিষ্ঠানের জন্য থাকছে স্বয়ংক্রিয় ব্যবস্থাপনা, কৃত্রিম বুদ্ধিমত্তা ও আধুনিক সফটওয়্যার সেবা

প্রযুক্তিনির্ভর সেবা ও আধুনিক সফটওয়্যার সমাধান নিয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে ‘বিস্টেক’ সফটওয়্যার প্রতিষ্ঠান। তরুণ উদ্যোক্তা ও প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা জুলকার নাঈন (সজল)-এর উদ্যোগে প্রতিষ্ঠিত হয়েছে প্রতিষ্ঠানটি।

শুক্রবার (৯ অক্টোবর) বিকেল সাড়ে পাঁচটায় রাজধানীর বনশ্রীতে প্রতিষ্ঠানটির নিজস্ব কার্যালয়ে উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার অতিথিরা উপস্থিত ছিলেন।

বিস্টেকের সেবার মধ্যে রয়েছে ব্যবসায়িক কার্যক্রমের স্বয়ংক্রিয় ব্যবস্থাপনা, ওয়েবসাইট ও ই-কমার্স সমাধান, সমন্বিত ব্যবসায়িক ব্যবস্থাপনা সফটওয়্যার, সেবা হিসেবে সফটওয়্যার, কৃত্রিম বুদ্ধিমত্তা, ডিজিটাল রূপান্তর এবং গ্রাহকের চাহিদা অনুযায়ী সফটওয়্যার তৈরি। এসব সেবার মাধ্যমে ব্যবসাপ্রতিষ্ঠানের কার্যক্রম সহজ করা, ব্যবস্থাপনার দক্ষতা বাড়ানো এবং ডিজিটাল রূপান্তরে সহায়তা করাই প্রতিষ্ঠানটির লক্ষ্য।

প্রতিষ্ঠানটির ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে প্রধান নির্বাহী কর্মকর্তা জুলকার নাঈন (সজল) বলেন, প্রযুক্তিনির্ভর সেবা ও উদ্ভাবনী সফটওয়্যার সমাধানের মাধ্যমে ব্যক্তি ও ব্যবসাপ্রতিষ্ঠানের কাজ সহজ করাই আমাদের লক্ষ্য। গ্রাহকের চাহিদা ও আস্থাকে গুরুত্ব দিয়ে বিসটেককে একটি নির্ভরযোগ্য প্রযুক্তি প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে চাই।

প্রতিষ্ঠানটির বিপণন উপদেষ্টা মো. ইমামুল হোসেন (টিপু সুলতান) বলেন, “বিসটেকের প্রযুক্তিসেবাগুলো আরও বেশি মানুষের কাছে পৌঁছে দেওয়া এবং বাজারে প্রতিষ্ঠানের ইতিবাচক অবস্থান তৈরি করতে আমরা কাজ করব। মানসম্মত সেবা, গ্রাহকের আস্থা ও দীর্ঘমেয়াদি সম্পর্ক গড়ে তোলাই আমাদের অগ্রাধিকার।”

তরুণ উদ্যোক্তার হাত ধরে শুরু হওয়া এই উদ্যোগের মাধ্যমে প্রযুক্তিনির্ভর ব্যবসায়িক সমাধানের প্রসার ও ডিজিটাল সেবার উন্নয়নে অবদান রাখার প্রত্যাশা করছে বিসটেক।

প্রতিষ্ঠানটির ঠিকানা ব্লক-এ, রোড নম্বর-২, বনশ্রী, ডিএমপি, ঢাকা।