শুক্রবার

২ অক্টোবর, ২০২৬ ১৬ আশ্বিন, ১৪৩৩

সর্বশেষ
এয়ার এশিয়ার সরাসরি ফ্লাইটে পেনাংয়ের সঙ্গে যুক্ত হচ্ছে কক্সবাজার ডিএমপির তেজগাঁও বিভাগের বিশেষ অভিযানে বিভিন্ন এলাকা থেকে গ্রেপ্তার ৮০ স্থানীয় সরকার নির্বাচনে কোনো অনিয়ম বা বিশৃঙ্খলার সুযোগ দেয়া হবে না: মীর শাহে আলম পুলিশ হেফাজত থেকে আ. লীগ নেতাকে ছিনিয়ে নেয়ার ঘটনায় আসামি আবু সিদ্দীকসহ গ্রেপ্তার ৯ চীনের সঙ্গে বাংলাদেশের দ্বিপক্ষীয় বাণিজ্যে নতুন রেকর্ড ফারহান-ইমনের গোলেও ইন্দোনেশিয়ার কাছে বড় হার বাংলাদেশের ফেনীর তিন উপজেলায় দেশের প্রথম সৌরবিদ্যুৎ প্রকল্প উদ্বোধন চাকরির নিয়োগে রাজনৈতিক পরিচয়ের কারণে কারও প্রতি বৈষম্য করা হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

রামিসা হত্যার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করলেন রবিন রাফান

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২২ মে, ২০২৬ ০৭:৩০

আপডেট: ২২ মে, ২০২৬ ০৭:৩৩

শেয়ার

রামিসা হত্যার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করলেন রবিন রাফান
ছবি সংগৃহীত

রাজধানীর পল্লবীতে আলোচিত শিশু রামিসা ধর্ষণ ও হত্যার ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন কনটেন্ট ক্রিয়েটর ও এআই শিক্ষাবিদ রবিন রাফান।

বৃহস্পতিবার (২১ মে) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ দাবি জানান। পোস্টে রবিন রাফান বলেন, “রামিসার হত্যাকারীর বিচার জনসমক্ষে দেখতে চাই, যেন পরবর্তীতে কেউ এই ধরনের চিন্তা করার আগেই তার আত্মা কেঁপে উঠে।”

তিনি অভিভাবকদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে আরও লেখেন, “আপনার সন্তানকে নিয়ে কারও ওপর অন্ধ বিশ্বাস করবেন না। কারণ আমাদের আশপাশে এখন আর মানুষের বসবাস নেই।”

রামিসা ধর্ষণ ও হত্যার ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দিয়েছে। বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এ ঘটনার দ্রুত ও সুষ্ঠু তদন্তের পাশাপাশি দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবি জানাচ্ছেন।

এদিকে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে, ঘটনাটির তদন্ত কার্যক্রম চলমান রয়েছে এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।