মঙ্গলবার

১৪ এপ্রিল, ২০২৬ ১ বৈশাখ, ১৪৩৩

এআই দিয়ে ভিডিও নির্মাণে নতুন সম্ভাবনা: রবিন রাফানের মাস্টারক্লাসে আগ্রহ বাড়ছে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪ এপ্রিল, ২০২৬ ১১:১৯

শেয়ার

এআই দিয়ে ভিডিও নির্মাণে নতুন সম্ভাবনা: রবিন রাফানের মাস্টারক্লাসে আগ্রহ বাড়ছে
ছবি সংগৃহীত

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির বিস্তারের সঙ্গে সঙ্গে ভিডিও কনটেন্ট নির্মাণে নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে। সাধারণ ভিডিও থেকে শুরু করে সিনেমাটিক মানের কনটেন্ট তৈরিতেও এখন এআই ব্যবহৃত হচ্ছে ব্যাপকভাবে।

এআই প্রযুক্তির মাধ্যমে স্ক্রিপ্ট লেখা, চরিত্রের ঠোঁট মেলানো, মুখাবয়ব পরিবর্তন, কপিরাইটমুক্ত সংগীত তৈরি, এমনকি সম্পূর্ণ ওয়েব অ্যাপ্লিকেশন তৈরির মতো কাজও করা সম্ভব হচ্ছে। ফলে কম সময় ও কম খরচে মানসম্মত কনটেন্ট তৈরি করা এখন অনেক সহজ হয়েছে।

বিশেষজ্ঞদের মতে, এই দক্ষতা মূলত তিন ধরনের মানুষের জন্য গুরুত্বপূর্ণ। কনটেন্ট ক্রিয়েটর ও ইউটিউবাররা দ্রুত ভিডিও তৈরি করতে এটি ব্যবহার করছেন। ফ্রিল্যান্সার ও ডিজিটাল মার্কেটিং পেশাজীবীরা ক্লায়েন্টের জন্য প্রোডাক্ট ভিডিও ও বিজ্ঞাপন নির্মাণে এআই কাজে লাগাচ্ছেন। পাশাপাশি শিক্ষার্থী ও চাকরিপ্রার্থীরাও নিজেদের দক্ষতা বাড়াতে এ খাতে আগ্রহী হচ্ছেন।

বর্তমান সময়ে ইউটিউব, ফেসবুক ও ইনস্টাগ্রামের মতো সামাজিক যোগাযোগমাধ্যমগুলো ভিডিও কনটেন্টকে বেশি গুরুত্ব দিচ্ছে। একই সঙ্গে বাংলাদেশে ফ্রিল্যান্সিং ও ডিজিটাল মার্কেটিং খাত সম্প্রসারিত হওয়ায় দক্ষ ভিডিও নির্মাতাদের চাহিদাও বাড়ছে।

এই প্রেক্ষাপটে দেশে এআইভিত্তিক ভিডিও নির্মাণ প্রশিক্ষণের উদ্যোগও বৃদ্ধি পেয়েছে। প্রশিক্ষকদের মধ্যে ওবায়দুর রহমান, যিনি ‘রবিন রাফান’ নামে পরিচিত, তাঁর এআই সিনেমেটিক মাস্টারক্লাস ইতোমধ্যে আগ্রহীদের নজর কেড়েছে। বাংলা ভাষায় পরিচালিত তিন ঘণ্টার এই রেকর্ডেড কোর্সে পূর্ব অভিজ্ঞতা ছাড়াই অংশগ্রহণের সুযোগ রাখা হয়েছে।

সংশ্লিষ্টরা মনে করছেন, এআইভিত্তিক ভিডিও নির্মাণ দক্ষতা এখন আর ভবিষ্যতের বিষয় নয়; এটি বর্তমান বাস্তবতা। এই দক্ষতায় পারদর্শীরা বৈশ্বিক ডিজিটাল বাজারে প্রতিযোগিতায় এগিয়ে থাকবেন।



banner close
banner close