আইডি হ্যাক, লগইন জটিলতা কিংবা একাউন্ট রিকভারি—সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের নিত্যদিনের এসব সমস্যার কার্যকর সমাধান দিয়ে আলোচনায় এসেছেন বরিশালের হিজলা উপজেলার তরুণ আইটি বিশেষজ্ঞ আল আমিন।
ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম, টিকটক ও জিমেইলসহ বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মে ব্যবহারকারীরা প্রায়ই নানা প্রযুক্তিগত সমস্যার মুখোমুখি হন। এসব জটিলতার সমাধান দিতে দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছেন আল আমিন। তার দক্ষতা ও অভিজ্ঞতার ফলে হ্যাক হওয়া বা হারিয়ে যাওয়া অসংখ্য অ্যাকাউন্ট পুনরুদ্ধার করতে পেরেছেন ভুক্তভোগীরা।
স্থানীয় পর্যায় থেকে শুরু করে দেশের বিভিন্ন জেলা এবং প্রবাসী বাংলাদেশিদের মধ্যেও তার সেবার বিস্তৃতি ঘটেছে। অনেকেই অনলাইন নিরাপত্তা সংক্রান্ত সমস্যায় তার ওপর আস্থা রাখছেন। শুধু সমস্যার সমাধানই নয়, তিনি ব্যবহারকারীদের নিরাপদ ইন্টারনেট ব্যবহারে সচেতন করতেও নিয়মিত পরামর্শ দিয়ে থাকেন।
আল আমিন বলেন, প্রযুক্তি আমাদের জীবনকে সহজ করেছে, তবে এর ঝুঁকিও কম নয়। সাধারণ মানুষ যেন নিরাপদে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করতে পারে, সেটিই আমার লক্ষ্য।
তিনি জানান, ভবিষ্যতে বৃহৎ পরিসরে কাজ করার পাশাপাশি তরুণ প্রজন্মকে ডিজিটাল নিরাপত্তা বিষয়ে প্রশিক্ষণ দেওয়ার পরিকল্পনা রয়েছে তার।
তবে এই অবস্থানে পৌঁছাতে তাকে নানা প্রতিবন্ধকতার মুখোমুখি হতে হয়েছে। পরিবার ও আশপাশের মানুষের সন্দেহ ও নিরুৎসাহ সত্ত্বেও তিনি নিজের লক্ষ্য থেকে সরে যাননি। অধ্যবসায় ও কঠোর পরিশ্রমের মাধ্যমে তিনি ধীরে ধীরে নিজের অবস্থান তৈরি করেছেন।
আল আমিনের এই যাত্রা প্রমাণ করে, দক্ষতা, আত্মবিশ্বাস ও ইতিবাচক মানসিকতা থাকলে প্রতিকূলতাকে জয় করে সফলতা অর্জন সম্ভব। তরুণ প্রজন্মের কাছে তিনি এখন শুধু একজন আইটি বিশেষজ্ঞ নন, বরং এক অনুপ্রেরণার নাম।
আরও পড়ুন:








