চীনের রোবট প্রযুক্তি দ্রুত এগোচ্ছে, যা অচিরেই মানুষের জীবন ও কাজের ধরন পরিবর্তন করবে। সম্প্রতি সাংহাইয়ে চীনা রোবট নির্মাতা এজিবট আয়োজন করে ‘রোবট গালা’, যেখানে পুরো অনুষ্ঠান জুড়ে অংশ নেয় রোবটরা। এতে তাদের গতিনিয়ন্ত্রণ, কম্পিউটার ভিশন এবং সৃজনশীলতা প্রদর্শিত হয়। বিশেষজ্ঞরা বলছেন, ভবিষ্যতে কারখানা, দোকান, স্কুল এবং হাসপাতালেও রোবট কাজ করবে।
এজিবটের ইউকে কান্ট্রি ম্যানেজার মার্টিন মা জানান, চীনে তারা ইতোমধ্যেই একটি মাধ্যমিক বিদ্যালয়ের সঙ্গে রোবট ব্যবহার করে শিক্ষার্থীদের জন্য কোর্স ও পাঠ পরিকল্পনা তৈরি করছেন। যুক্তরাজ্যের রিডিং ও কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের গবেষকরা এমন সফটওয়্যার তৈরি করছেন, যার মাধ্যমে ব্যবহারকারীরা সহজেই রোবটকে প্রশিক্ষণ দিতে পারবেন।
চীনের শিল্প ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত বছর বিশ্বে বিক্রি হওয়া প্রতি ১০টি হিউম্যানয়েড রোবটের মধ্যে ৮টি চীনের। বর্তমানে দেশটিতে ১৪০টির বেশি রোবট নির্মাতাপ্রতিষ্ঠান উন্নত প্রযুক্তি তৈরিতে প্রতিযোগিতা করছে। হিউম্যানয়েড রোবট ভবিষ্যতে খাবার তৈরি, পার্সেল পৌঁছে দেওয়া এবং হাসপাতালে সহায়তা করার মতো কাজেও সক্ষম হবে।
তথ্যসূত্র: সিএমজি, সিসিটিভি
আরও পড়ুন:








