শনিবার

১৪ মার্চ, ২০২৬ ৩০ ফাল্গুন, ১৪৩২

সর্বশেষ
মার্কিন বাহিনীর বিমান হামলায় ইরানের খারগ দ্বীপের সামরিক স্থাপনা ধ্বংস ইরান যুদ্ধের প্রভাব: মার্কিন শেয়ারবাজারে বড় পতন, উধাও ২ ট্রিলিয়ন ডলার মোজতবা খামেনিসহ ইরানি শীর্ষ ১০ কর্মকর্তার তথ্যের জন্য ১ কোটি ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের লেবাননের স্বাস্থ্যকেন্দ্রে ইসরাইলি বিমান হামলা, চিকিৎসক-নার্সসহ নিহত ১২ ইউএনও অফিস থেকে নিয়োগ পরীক্ষার সব কাগজ ছিনিয়ে নিয়ে গেলেন বিএনপি সভাপতি সৌদি আরবের সহায়তার খেজুর বিতরণে অনিয়মের করলেন ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ১১৪ রানে অলআউট বাংলাদেশও, সমতায় ফিরলো পাকিস্তান আমাদের ভোটটা গণনার সময় রক্ষা করতে পারিনি: সারজিস আলম

তিন বছর পর নেইমারের হ্যাটট্রিক, শঙ্কা মুক্ত সান্তোস

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৪ ডিসেম্বর, ২০২৫ ১০:১৪

আপডেট: ৮ ডিসেম্বর, ২০২৫ ১২:৫৮

শেয়ার

তিন বছর পর নেইমারের হ্যাটট্রিক, শঙ্কা মুক্ত সান্তোস
ছবি: সংগৃহীত

কাতার বিশ্বকাপের পর থেকে নিজেকে খুঁজে বেড়াচ্ছেন নেইমার জুনিয়র। ইনজুরির কারণে জাতীয় দলের দরজাও বন্ধ হয়ে গেছে। তবে বিশ্বকাপের সেই দরজা খুলতে মরিয়া এই ব্রাজিলিয়ান সুপারস্টার। তাই ইনজুরি নিয়েই জুভেন্তুদের বিপক্ষে মাঠে নেমেছিলেন তিনি। আর এই ম্যাচ দিয়ে তিন বছর পর দারুণ এক হ্যাটট্রিক করেছেন নেইমার।

বুধবার (৩ ডিসেম্বর) দিবাগত রাতে আলফ্রেদো জাকোনি স্টেডিয়ামে জুভেন্তুদকে ৩-০ গোলে হারিয়েছে সান্তোস। দলের তিনটি গোলই এসেছে নেইমারের পা থেকে মাত্র ১৭ মিনিটের ব্যবধানে। এই জয়ে অবনমন অঞ্চল থেকে বের হয়ে এসেছে দলটি।

জুভেন্তুদের বিরুদ্ধে ৫৬ মিনিটে দ্রুত কাউন্টার অ্যাটাক থেকে ম্যাচের প্রথম গোলটি করেন নেইমার। এরপর ইগর ভিনিসিউসের ক্রসে পা ছুঁইয়ে দ্বিতীয়বার জালে বল জড়ান। শেষ পর্যন্ত পেনাল্টি থেকে পূর্ণ করেন ক্যারিয়ারের আরেকটি হ্যাটট্রিক।



banner close
banner close