রবিবার

১৭ মে, ২০২৬ ৩ জ্যৈষ্ঠ, ১৪৩৩

যে কেউ টাকা আয় করতে পারবে ফেসবুক থেকে

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৮ আগস্ট, ২০২৫ ১৪:৪২

আপডেট: ৮ আগস্ট, ২০২৫ ১৫:১৬

শেয়ার

যে কেউ টাকা আয় করতে পারবে ফেসবুক থেকে
কোলাজ: বাংলা এডিশন।

ছবি কিংবা ভিডিও প্রকাশের মাধ্যমে আয়ের সুযোগ সম্প্রতি আরও বিস্তৃত করেছে ফেসবুক। নতুন এই নিয়মে শুধু পেজই নয়, ফেসবুক প্রোফাইল থেকেও যে কেউ অর্থ আয় করতে পারবেন। ফেসবুক মনিটাইজেশন ফিচারের মাধ্যমে নিজের প্রকাশ করা কনটেন্ট বা আধেয় থেকে এই অর্থ উপার্জন করা যায়।

সামাজিক যোগাযোগমাধ্যম বিশেষজ্ঞরা বলছেন, ফেসবুক অনেক দিন ধরেই কনটেন্ট প্রকাশ করে অর্থ আয়ের সুবিধা দিচ্ছে। আগে এই সুবিধা পেজের জন্য চালু ছিলো। বিভিন্ন নামে অর্থ আয়ের সুযোগ ছিলো। এখন সবকিছু ফেসবুক কনটেন্ট মনিটাইজেশন ফিচারের মাধ্যমে পরিচালনা করছে। এ জন্য ব্যবহারকারীকে প্রফেশনাল মোড চালু করতে হবে। এটি চালু করলে প্রোফাইল একটি পাবলিক পেজের মতো কাজ করবে।

বিশেষজ্ঞরা আরও জানান, এটি চালু করার পর প্রোফাইলটি পাবলিক পেজে রূপান্তরিত হবে। ফলোয়ারের সংখ্যা ও এনগেজমেন্ট সংক্রান্ত বিভিন্ন তথ্য দেখতে পাওয়া যাবে।

ফেসবুক প্রোফাইল অ্যাকটিভিটির ওপর নির্ভর করে ফেসবুক কর্তৃপক্ষ কনটেন্ট মনিটাইজেশন ফিচার চালু করে বলেও জানিয়েছেন বিশেষজ্ঞরা।



banner close
banner close