শনিবার

৩ অক্টোবর, ২০২৬ ১৮ আশ্বিন, ১৪৩৩

পদার্থবিজ্ঞানে নোবেল পেলেন ২ বিজ্ঞানী

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৮ অক্টোবর, ২০২৪ ১৬:৪৫

আপডেট: ৮ অক্টোবর, ২০২৪ ১৬:৪৬

শেয়ার

পদার্থবিজ্ঞানে নোবেল পেলেন ২ বিজ্ঞানী
ছবি: নোবেল প্রাইজ আউটরিচ

পদার্থবিজ্ঞানে এবার নোবেল পুরস্কার পেয়েছেন যুক্তরাষ্ট্রের প্রিন্সটন ইউনিভার্সিটির গবেষক জন জে. হপফিল্ড ও কানাডার টরন্টো ইউনিভার্সিটির গবেষক জেফরি ই. হিন্টন।

সোমবার বিকেলে সুইডেন থেকে পদার্থবিজ্ঞানে নোবেলজয়ীর নাম ঘোষণা করে রয়েল সুইডিশ অ্যাকাডেমি।

নোবেল পুরস্কারের ওয়েবসাইটে জানানো হয়, কৃত্রিম স্নায়বিক নেটওয়ার্কের মাধ্যমে মেশিন লার্নিংকে সক্ষম করা মৌলিক আবিষ্কার ও উদ্ভাবনের জন্য ২০২৪ সালের নোবেল পুরস্কার দেয়া হয়েছে এই দুই গবেষকদের।

১৯০১ সাল থেকে পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার দেওয়া হচ্ছে। আজকের আগে ১১৭ জন এই পুরস্কার পেয়েছেন।