বৃহস্পতিবার

১২ মার্চ, ২০২৬ ২৮ ফাল্গুন, ১৪৩২

সর্বশেষ
আজ শুরু ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন মধ্যপ্রাচ্যে ইরানের নতুন যুদ্ধকৌশল: প্রতিরক্ষা ব্যবস্থা ও বিশ্ব অর্থনীতিতে বহুমুখী প্রভাব অভিযানের আগেই তথ্য ফাঁসের অভিযোগে প্রশ্নের মুখে সিরাজগঞ্জ জেলা প্রাণিসম্পদ অফিস ইরান-সমর্থিত হ্যাকারদের দাবি, মার্কিন চিকিৎসা প্রযুক্তি প্রতিষ্ঠান স্ট্রাইকার সাইবার হামলার শিকার দিবসের তালিকায় ৭ মার্চ নেই, রয়েছে ৫ আগস্ট ও ১৬ জুলাই নিজ দেশ ইসরায়েলে দুর্নীতি মামলায় বড় বিপদে নেতানিয়াহু ডেপুটি স্পিকার নয়, জুলাই সনদের পূর্ণ প্যাকেজ বাস্তবায়নের দাবি জামায়াত আমিরের জিএম কাদের ও তার স্ত্রীর অবৈধ সম্পদের প্রমাণ পেয়েছে দুদক

বাজারে এলো টেলিটকের 'জেন-জি'

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৫ সেপ্টেম্বর, ২০২৪ ১৬:১৭

শেয়ার

বাজারে এলো টেলিটকের 'জেন-জি'
ছবি: সংগৃহীত

জুলাইয়ের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আলোচিত শব্দ 'জেনারেশন জি' বা 'জেন জি' কে অনুসরণ করে তরুণদের জন্য টেলিটক নিয়ে এলো 'জেন জি' প্যাকেজ। মঙ্গলবার বাংলাদেশ সচিবালয়ের ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সভাকক্ষে ‘জেন-জি’ প্যাকেজের উদ্বোধন করা হয়।

প্যাকেজটি মূলত ‘জেনারেশন জেড’ বা সংক্ষেপে ‘জেন-জি’ দের জন্য চালু করা হল। ১৯৯৭ থেকে ২০১২ সালের ভেতর যাদের জন্ম, তারাই হলো জেন-জি বা জেনারেশন জেড। বর্তমানে এই প্রজন্মের সদস্যদের বয়স ১২ থেকে ২৭ বছর।

জেন-জি নতুন প্যাকেজের মূল্য ১৫০ টাকা। তবে প্রথম ৩০ দিনে গ্রাহক মাত্র ১০০ টাকা দিয়ে প্যাকেজটি ক্রয় করতে পারবে। এই প্যাকেজে রয়েছে বাজারের সবচেয়ে কম মূল্যে আনলিমিটেড মেয়াদে ডাটা ও বছর মেয়াদে বান্ডল অফার সুবিধা। আরো রয়েছে ১ সেকেন্ড পালস্, সাশ্রয়ী ভয়েস, ট্যারিফ এবং চাকুরী প্রার্থীদের জন্য ১২ মাসের অলজবস প্রিমিয়াম মেম্বারশিপ সার্ভিসের ফ্রি সুবিধা। ‘জেন-জি’ নতুন গ্রাহক টেলিটক কাষ্টমার কেয়ার থেকে সিম ক্রয় করতে পারবেন। এছাড়াও গুগল প্লে স্টোর থেকে মাই টেলিটক অ্যাপে নিবন্ধন করার মাধ্যমে বর্তমানে টেলিটক ব্যবহারকারীগণ জেন-জি প্যাকেজের অফারসমূহ গ্রহণ করতে পারবেন। পাশাপাশি ফিচার ফোন ব্যবহারকারিরা

ইউএসএসডি কোডের (*১১১#) মাধ্যমে এ সুবিধা পাবেন। বিস্তারিত জানতে ভিজিট করুনঃ www.teletalk.com.bd.

উদ্বোধন অনুষ্ঠানে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব ড. মো. মুশফিকুর রহমান, টেলিটক বাংলাদেশ লিমিটেডের পরিচালনা পরিষদের সদস্যরা ও ব্যবস্থাপনা পরিচালক নুরুল মাবুদ চৌধুরীসহ টেলিটকের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।



banner close
banner close