বুধবার

১২ আগস্ট, ২০২৬ ২৮ শ্রাবণ, ১৪৩৩

পবিত্র আখেরি চাহার সোম্বা আজ

নিউজ ডেস্ক বাংলা এডিশন

প্রকাশিত: ১২ আগস্ট, ২০২৬ ১২:২২

শেয়ার

পবিত্র আখেরি চাহার সোম্বা আজ
ছবি সংগৃহীত

পবিত্র আখেরি চাহার সোম্বা আজ বুধবার। হিজরি ২৩ সনের সফর মাসের শেষ বুধবারকে কেন্দ্র করে দিনটি বাংলাদেশসহ মুসলিম বিশ্বের বিভিন্ন দেশে মর্যাদা ও গুরুত্বের সঙ্গে পালন করা হয়।

বর্ণনা অনুযায়ী, ২৩ হিজরির শুরুতে মহানবী হজরত মুহাম্মদ (সা.) গুরুতর অসুস্থ হয়ে পড়েন। ক্রমে তাঁর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তিনি নামাজে ইমামতি করতেও পারছিলেন না। ২৮ সফর তিনি কিছুটা সুস্থবোধ করেন। ওই দিন শেষবারের মতো গোসল করে নামাজে ইমামতি করেন রাসুল (সা.)।

তাঁর সুস্থতার খবরে সাহাবিরা উচ্ছ্বসিত হয়ে হাজার হাজার স্বর্ণমুদ্রা দান করেন বলে বর্ণনা রয়েছে। তবে পরদিন আবার অসুস্থ হয়ে পড়েন তিনি। এরপর ১৫ দিন পর ১২ রবিউল আউয়ালে ইন্তেকাল করেন হজরত মুহাম্মদ (সা.)।

ফারসি শব্দগুচ্ছ ‘আখেরি চাহার সোম্বা’র অর্থ শেষ বুধবার। সাহাবিদের অনুসরণে এ দিন মুসলমানরা দানখয়রাতসহ বিভিন্ন ধর্মীয় আমল পালন করেন।

আখেরি চাহার সোম্বা উপলক্ষে আজ দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে।



banner close
banner close