শুক্রবার

২ অক্টোবর, ২০২৬ ১৬ আশ্বিন, ১৪৩৩

সর্বশেষ
এয়ার এশিয়ার সরাসরি ফ্লাইটে পেনাংয়ের সঙ্গে যুক্ত হচ্ছে কক্সবাজার ডিএমপির তেজগাঁও বিভাগের বিশেষ অভিযানে বিভিন্ন এলাকা থেকে গ্রেপ্তার ৮০ স্থানীয় সরকার নির্বাচনে কোনো অনিয়ম বা বিশৃঙ্খলার সুযোগ দেয়া হবে না: মীর শাহে আলম পুলিশ হেফাজত থেকে আ. লীগ নেতাকে ছিনিয়ে নেয়ার ঘটনায় আসামি আবু সিদ্দীকসহ গ্রেপ্তার ৯ চীনের সঙ্গে বাংলাদেশের দ্বিপক্ষীয় বাণিজ্যে নতুন রেকর্ড ফারহান-ইমনের গোলেও ইন্দোনেশিয়ার কাছে বড় হার বাংলাদেশের ফেনীর তিন উপজেলায় দেশের প্রথম সৌরবিদ্যুৎ প্রকল্প উদ্বোধন চাকরির নিয়োগে রাজনৈতিক পরিচয়ের কারণে কারও প্রতি বৈষম্য করা হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

আরাফাতে হজের খুতবা, ৩৫ ভাষায় সরাসরি সম্প্রচার

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৬ মে, ২০২৬ ১৭:৪৮

শেয়ার

আরাফাতে হজের খুতবা, ৩৫ ভাষায় সরাসরি সম্প্রচার
ছবি সংগৃহীত

পবিত্র হজের খুতবা আজ মক্কার আরাফাত ময়দানের নামিরাহ মসজিদ থেকে প্রদান করা হয়েছে। বাংলাদেশ সময় বিকেল ৩টা ১৮ মিনিটে খুতবা পাঠ শুরু করেন মসজিদে নববির ইমাম ও খতিব শেখ আলী বিন আবদুর রহমান হুজাইফি। বিকেল ৩টা ৩৩ মিনিটে খুতবা পাঠ সমাপ্ত হয়।

হজের মূল খুতবার সঙ্গে বাংলাসহ বিশ্বের ৩৫টি ভাষায় একযোগে সরাসরি অনুবাদ প্রচারিত হয়। এ বছর বাংলা অনুবাদ ও উপস্থাপনা কার্যক্রমে চারজন বাংলাদেশি গবেষক যুক্ত ছিলেন। তাঁরা হলেন ড. মুহাম্মদ খলীলুর রহমান, ড. আ ফ ম ওয়াহিদুর রহমান, মুবিনুর রহমান ফারুক ও নাজমুস সাকিব। তাঁরা সকলেই মক্কার উম্মুল কুরা বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন সময়ে উচ্চশিক্ষা গ্রহণ করেছেন।

আরাফাতের ময়দানে অবস্থান ও খুতবা শ্রবণ হজের সবচেয়ে গুরুত্বপূর্ণ পর্ব হিসেবে বিবেচিত। এটি কিয়ামত দিবসের কথা স্মরণ করিয়ে দেয় বলে ইসলামি বিদ্বানরা মনে করেন। বিশ্বজুড়ে মুসলমানরা এই দিনে রোজা রেখে ইবাদতে মগ্ন থাকেন।

রাত থেকেই লাখো হাজি আরাফাতের ময়দানে অবস্থান নিয়েছেন। সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনিতে মুখরিত হয়ে উঠেছে পাহাড়বেষ্টিত এ প্রান্তর। ঐতিহাসিকভাবে আরাফাতের জাবালে রহমতে দাঁড়িয়ে মহানবী হজরত মুহাম্মদ (সা.) বিদায় হজের ভাষণ দিয়েছিলেন।