মঙ্গলবার

২৬ মে, ২০২৬ ১২ জ্যৈষ্ঠ, ১৪৩৩

ইসলামী অনুশাসনের অভাবেই বাড়ছে ধর্ষণ-মুফতী এনামুল হাসান

ইসলামী ডেস্ক

প্রকাশিত: ২৬ মে, ২০২৬ ১৪:৫৭

শেয়ার

ইসলামী অনুশাসনের অভাবেই বাড়ছে ধর্ষণ-মুফতী এনামুল হাসান
ছবি সংগৃহীত

বর্তমান সমাজে ধর্ষণের মতো জঘন্য অপরাধ ভয়াবহভাবে বৃদ্ধি পাচ্ছে। ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্র—সবখানেই সৃষ্টি হয়েছে আতঙ্ক। মানবিক মূল্যবোধ আজ ভেঙে পড়ার উপক্রম। শুধুমাত্র বিদ্যমান আইন প্রয়োগ করে এ সমস্যার স্থায়ী সমাধান সম্ভব নয়; বরং প্রয়োজন ইসলামী অনুশাসন, নৈতিক শিক্ষা ও ধর্মীয় মূল্যবোধের ব্যাপক চর্চা।

আজ যারা ধর্ষক হিসেবে পরিচিত, তারা জন্মগতভাবে অপরাধী ছিল না। কোন পরিবেশ, শিক্ষা ও সামাজিক অবক্ষয় তাদের এই ভয়ঙ্কর পথে পরিচালিত করেছে—রাষ্ট্রকে তা গভীরভাবে অনুসন্ধান করতে হবে। ধর্ষণের মূল কারণগুলো চিহ্নিত না করে কেবল শাস্তির মাধ্যমে এ অপরাধ নির্মূল করা সম্ভব নয়।

দেশকে ধর্ষণের অভিশাপ থেকে মুক্ত করতে হলে সমাজের সর্বস্তরে ইসলামী তাহযিব-তামাদ্দুন ও নৈতিক সংস্কৃতির চর্চা বাড়াতে হবে। প্রতিটি পরিবারকে তাদের মা, বোন, স্ত্রী ও কন্যাদের সুরক্ষায় ইসলামী বিধিবিধান পালনে গুরুত্ব দিতে হবে।

প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে ধর্মীয় ও নৈতিক শিক্ষাকে বাধ্যতামূলক করা সময়ের দাবি।

সর্বোপরি ধর্ষণ প্রতিরোধে আমাদের সবাইকে ধর্মীয়, সামাজিক ও রাষ্ট্রীয়ভাবে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

লেখক :

মুফতী মোহাম্মদ এনামুল হাসান

পরিচালক

ফখরে বাঙ্গাল ইসলামিয়া মাদরাসা, ব্রাহ্মণবাড়ীয়া।



banner close
banner close