রবিবার

১৯ এপ্রিল, ২০২৬ ৬ বৈশাখ, ১৪৩৩

কুরআন অলিম্পিয়াড ও কেরাত প্রতিযোগিতা-২০২৬ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৯ এপ্রিল, ২০২৬ ২১:১৪

শেয়ার

কুরআন অলিম্পিয়াড ও কেরাত প্রতিযোগিতা-২০২৬ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
ছবি: বাংলা এডিশন

তাগলীবে দ্বীন ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত কুরআন অলিম্পিয়াড ও কেরাত প্রতিযোগিতা-২০২৬ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান সাফল্যের সাথে অনুষ্ঠিত হয়েছে।

শনিবার রাজধানীর একটি কনভেনশন সেন্টারে এই আয়োজন করা হয়। অনুষ্ঠানে ফাউন্ডেশনের চেয়ারম্যান মাওলানা আবুল হাসানাত জালালীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের প্রধান পৃষ্ঠপোষক মাওলানা মুহাম্মাদ মামুনুল হক।

প্রধান অতিথির বক্তব্যে মাওলানা মামুনুল হক বলেন, জাতি গঠনে শিশু, কিশোর ও তরুণদের সঠিক শিক্ষা ও নীতি-নৈতিকতার চর্চা অত্যন্ত জরুরি। তিনি আরও বলেন, আমাদের নারী সমাজ জ্ঞান-বিজ্ঞানে যে অগ্রগতি অর্জন করছে, তার সুন্দর বহিঃপ্রকাশ এ ধরনের প্রতিযোগিতার মাধ্যমে ফুটে উঠছে। ভবিষ্যতেও এ ধরনের প্রতিযোগিতার পাশাপাশি অংশগ্রহণকারীদের দক্ষতা বৃদ্ধিতে তাগলীবে দ্বীন ফাউন্ডেশন কার্যক্রম অব্যাহত রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে কুরআন অলিম্পিয়াডে প্রথম ও দ্বিতীয় স্থান অধিকারী দুইজন বিজয়ীকে পবিত্র উমরাহ পালনের সুযোগ প্রদান করা হয়। এছাড়া কেরাত প্রতিযোগিতার দুই গ্রুপে মোট ১০ জন বিজয়ীকে সাইকেল প্রদান করা হয়। সর্বমোট শতাধিক প্রতিযোগীর মাঝে বিভিন্ন পুরস্কার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মাওলানা ইলিয়াস হামিদী, বিএম সাবাব, ফারিদ খান, মাওলানা আল আবিদ শাকের, মাওলানা কামাল উদ্দীনসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।

অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় এবং আয়োজকদের পক্ষ থেকে সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।



banner close
banner close