রবিবার

২৯ মার্চ, ২০২৬ ১৫ চৈত্র, ১৪৩২

মক্কার মসজিদুল হারামের পাশেই নবীজির জন্মস্থান, বর্তমানে মক্কা লাইব্রেরি

স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ২৯ মার্চ, ২০২৬ ১২:৫৪

শেয়ার

মক্কার মসজিদুল হারামের পাশেই নবীজির জন্মস্থান, বর্তমানে মক্কা লাইব্রেরি
ছবি সংগৃহীত

পবিত্র মক্কা নগরীর মসজিদুল হারাম-এর অদূরে অবস্থিত বনু হাশিম গোত্রের একটি বাড়িতে ৫৭০ খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন বিশ্বনবী হযরত মুহাম্মদ সা. বর্তমানে ঐ স্থানটি মক্কা লাইব্রেরি নামে পরিচিত।

ইতিহাসবিদদের বর্ণনা অনুযায়ী, বাড়িটি ছিল নবীজির দাদা আব্দুল মুত্তালিবের মালিকানাধীন, যা পরবর্তীতে তাঁর পিতা আবদুল্লাহ উত্তরাধিকার সূত্রে লাভ করেন। ১২ রবিউল আউয়াল, সোমবার সুবহে সাদিকের সময় মা আমিনার কোল আলো করে এখানে জন্মগ্রহণ করেন নবীজি সা।

সময়ের সঙ্গে এই স্থাপনার কাঠামোগত পরিবর্তন ঘটে। এক সময় এখানে একটি ছোট মসজিদ নির্মিত হয়। পরবর্তীতে ১৯৫১ সালে মক্কার তৎকালীন মেয়র আব্বাস কাত্বান উদ্যোগ নিয়ে স্থানটিকে একটি গণপাঠাগারে রূপান্তর করেন, যাতে ঐতিহাসিক গুরুত্ব সংরক্ষিত থাকে।

বর্তমানে স্থানটি সাধারণ স্থাপনা হিসেবে সংরক্ষিত রয়েছে এবং এখানে কোনো বিশেষ ধর্মীয় আনুষ্ঠানিকতা পালন করা হয় না। প্রতিদিন হজ ও উমরাহ পালন করতে আগত দর্শনার্থীরা মসজিদুল হারাম-এ যাতায়াতের পথে এই স্থাপনাটি দেখেন এবং ইসলামের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ নিদর্শন হিসেবে বিবেচনা করেন।



banner close
banner close