শনিবার

১৪ ফেব্রুয়ারি, ২০২৬ ২ ফাল্গুন, ১৪৩২

জাকির নায়েক ইস্যুতে অতি উৎসাহী হয়ে গুজব প্রচার করছে ভারতীয় মিডিয়া

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৯ নভেম্বর, ২০২৫ ২০:২৯

আপডেট: ৯ নভেম্বর, ২০২৫ ২০:৩১

শেয়ার

জাকির নায়েক ইস্যুতে অতি উৎসাহী হয়ে গুজব প্রচার করছে ভারতীয় মিডিয়া
সংগৃহীত ছবি

বিশিষ্ট ধর্মগবেষক ও ইসলামি বক্তা ড. জাকির নায়েকের বাংলাদেশ সফর ইস্যু বর্তমানে দেশের আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে। জাকির নায়েকের বাংলাদেশ সফরে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে ভারত। তিনি ঢাকায় এলে তাকে যেন গ্রেপ্তার করে দিল্লির হাতে তুলে দেওয়া হয়এমন মন্তব্য করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।

ভারতের ওই মন্তব্যের পর গত মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বরাত দিয়ে কয়েকটি স্থানীয় গণমাধ্যমে দাবি করা হয়, আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগে আইনশৃঙ্খলা বাহিনীর নানামুখী ব্যস্ততার কারণে জাকির নায়েককে এখনই বাংলাদেশে আসার অনুমতি দেওয়া হবে না।

ইসলামি বক্তা জাকির নায়েক বাংলাদেশে তুমুল জনপ্রিয়। তিনি বাংলাদেশে এলে ব্যাপক জনসমাগম হবে বলে ধারণা করা হচ্ছে। এদিকে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা বাহিনী ব্যস্ত সময় পার করছে। যেকারণে জাকির নায়েকের বাংলাদেশ সফরে নিরাপত্তা প্রদানের বিষয়টি বিবেচনায় নিয়ে তার সফরের অনুমতি আপাতত স্থগিত করা হয়েছে বলে জানা গেছে।

এই খবর ছড়িয়ে পড়লে ঘটনাটিকে “শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা হিসেবে দাবি করে সংবাদ প্রচার করছে ভারতীয় কিছু গণমাধ্যম।

আন্তর্জাতিক চাপের কারণেই নায়েককে বাংলাদেশে প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছে নাএমন দাবি করছে ভারতীয় মিডিয়া। একই সঙ্গে এসব গণমাধ্যমের প্রতিবেদনে আন্তর্জাতিক অঙ্গনের চালিকাশক্তি হিসেবে ভারতকে উপস্থাপন করা হয়েছে। এছাড়াও অতি উৎসাহী সংবাদগুলোতে দাবি করা হয়েছে, ভারত ছাড়া বাংলাদেশ অচল।

জাকির নায়েক ইস্যুতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মন্তব্যের জবাবে ঢাকা থেকে কঠোর প্রতিক্রিয়া না এলেও ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন বাংলাদেশের সাধারণ মানুষ।

ভারতের কোনো দাদাগিরি মানতে রাজি নয় বাংলাদেশের জনগণ। জাকির নায়েকের বাংলাদেশ সফরের অনুমতি দিয়ে ভারতকে ‘দাঁতভাঙা জবাব দেওয়ার দাবি জানিয়েছেন তারা।

জনপ্রিয় ইসলামি বক্তা জাকির নায়েক কুরআনের বৈজ্ঞানিক বিশ্লেষণ ও বিভিন্ন ধর্মের তুলনামূলক অধ্যয়নের মাধ্যমে ইসলামের সার্বজনীন গ্রহণযোগ্যতা তুলে ধরেন। যেকারণে মুসলিম জনগোষ্ঠীসহ নানা ধর্মের ধর্মসচেতন মানুষের কাছে তিনি ব্যাপক জনপ্রিয়। মুসলিম অধ্যুষিত দেশগুলোসহ বাংলাদেশেও তার জনপ্রিয়তা আকাশচুম্বি।

জাকির নায়েকের বাংলাদেশ সফরের স্থগিতাদেশ বাতিল করে ভারতকে কঠিন হুঁশিয়ারি দেওয়ার দাবি জানিয়েছে সাধারণ মানুষ। নতুন বাংলাদেশ ভারতের চোখরাঙানিকে আর গুরুত্ব দেয় না বলেও মন্তব্য করেছেন দেশপ্রেমিক মুসলমানরা।



banner close
banner close