শুক্রবার

১৭ জুলাই, ২০২৬ ২ শ্রাবণ, ১৪৩৩

সর্বশেষ
২০ জুলাই থেকে টানা ভারী বৃষ্টির আভাস, ৩ নম্বর সতর্ক সংকেত সমুদ্রবন্দরে '১২ কোটি শিক্ষার্থীর দায়িত্ব নিয়েছি' মন্তব্য করে ভাইরাল হওয়া সুহি মাইলস্টোন কলেজের ছাত্রী নয় ভারতের নীলনকশা ধরে ফেলাতেই লেলিয়ে দেয়া হয়েছে শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে? জুলাইয়ের চেতনা বাস্তবায়নে জাতীয় ঐক্যের আহ্বান জামায়াত নেতা মাওলানা আব্দুল হালিমের ১৬ জুলাই: আবু সাঈদের আত্মত্যাগে রচিত জুলাইয়ের মহাকাব্য ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে সরকারের ৪৫২৭ কোটি টাকার বাজেট ঘোষণা নবম ওয়েজ বোর্ড ছাড়া সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা সম্ভব নয়: তথ্যমন্ত্রী ঐক্যবদ্ধ থেকে সংকট মোকাবিলার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশের প্রতিটি মানুষ গাজার পাশে দাঁড়াতে আকুল: শায়খ আহমাদুল্লাহ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১০ অক্টোবর, ২০২৫ ১৮:৩৩

আপডেট: ১০ অক্টোবর, ২০২৫ ১৮:৩৩

শেয়ার

দেশের প্রতিটি মানুষ গাজার পাশে দাঁড়াতে আকুল: শায়খ আহমাদুল্লাহ
ফাইল ছবি

দেশের প্রতিটি মানুষ গাজার পাশে দাঁড়াতে আকুল বলে মন্তব্য করেছেন বিশিষ্ট আলেম আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ। বৃহস্পতিবার (৯ অক্টোবর) নিজের ভেরিফায়েড ফেসবুকে পেজে দেওয়া এক পোস্টে এ মন্তব্য করেন।

বাংলাদেশের প্রতিটি মানুষ গাজার মানুষের পাশে দাঁড়াতে আকুল উল্লেখ করে শায়খ আহমাদুল্লাহ বলেন, যুদ্ধবিরতির এ অনুকূল সময়ে বাংলাদেশ সরকারের কাছে আমাদের জোরালো দাবিযুদ্ধবিধ্বস্ত গাজা পুনর্গঠনে এদেশের মানুষের অংশগ্রহণের পথ সুগম করার উদ্যোগ নিন।

তার পোস্টের মন্তব্যের ঘরে তিনি লেখেন, গাজার যুদ্ধবিরতি আপাতত স্বস্তির বার্তা এনে দিয়েছে। দীর্ঘ দুই বছরে হাজার হাজার মানুষের জীবনদানের পর আজ তারা যে নিরাপদে ঘুমাতে যেতে পারছে, এটাই আপাতত প্রশান্তি দিচ্ছে।

তিনি আরও লেখেন, অনেক শুভাকাঙ্ক্ষী আস-সুন্নাহ ফাউন্ডেশনের মাধ্যমে গা# জায় আর্থিক সহায়তা পৌঁছাতে চান। আসলে বাংলাদেশ থেকে তহবিল সংগ্রহ করে বাইরে পাঠানো আইনগত নানা জটিলতার কারণে প্রায় অসম্ভব একটি কাজ।

এমনকি, অ্যাম্বাসির মাধ্যমে আমরা যে সহযোগিতা পাঠানোর চেষ্টা করি, তারাও তা সরাসরি পৌঁছাতে পারে না। তবে সরকার চাইলে সীমিত পরিসরে হলেও সম্ভব। সরকারের পক্ষ থেকে উদ্যোগ নেওয়া হোকএটি আমাদের প্রত্যাশা।



banner close
banner close