রবিবার

৪ অক্টোবর, ২০২৬ ১৯ আশ্বিন, ১৪৩৩

বেসরকারি ব্যবস্থাপনায় বিশেষ হজ প্যাকেজ ঘোষণা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৩০ সেপ্টেম্বর, ২০২৫ ১৪:১৪

শেয়ার

বেসরকারি ব্যবস্থাপনায় বিশেষ হজ প্যাকেজ ঘোষণা
ছবি: সংগৃহীত

বেসরকারি ব্যবস্থাপনায় হজের বিশেষ প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এতে বিভিন্ন ধরনের হজ প্যাকেজের দাম বাড়ানো হয়েছে।

মঙ্গলবার সকালে বিশেষ হজ প্যাকেজ ঘোষণা করা হয়।

হজ প্যাকেজের তথ্যমতে, বিশেষ হজ প্যাকেজ ৫১ হাজার টাকা বাড়িয়ে ৭ লাখ ৫০ হাজার টাকা করা হয়েছে। এ ছাড়া সাধারণ হজ প্যাকেজ ২৭ হাজার টাকা বেড়ে ৫ লাখ ৫০ হাজার এবং সাশ্রয়ী হজ প্যাকেজ হয়েছে ৫ লাখ ১০ হাজার টাকা।

এর আগে রোববার সরকারি ব্যবস্থাপনায় হজের ৩ প্যাকেজ ঘোষণা করা হয়েছে। হজ প্যাকেজ-১ (বিশেষ) এর খরচ ৬ লাখ ৯০ হাজার ৫৯৭ টাকা, প্যাকেজ-২-এর খরচ ৫ লাখ ৫৮ হাজার ৮৮১ টাকা এবং প্যাকেজ-৩ এর খরচ ৪ লাখ ৬৭ হাজার ১৬৭ টাকা নির্ধারণ করা হয়।