বুধবার

১৮ ফেব্রুয়ারি, ২০২৬ ৬ ফাল্গুন, ১৪৩২

স্ত্রীর প্রশংসা করা প্রিয় নবীর (সা.) সুন্নত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৮ সেপ্টেম্বর, ২০২৫ ০৯:৪১

শেয়ার

স্ত্রীর প্রশংসা করা প্রিয় নবীর (সা.) সুন্নত
স্ত্রীর প্রশংসা করা প্রিয় নবীর (সা.) সুন্নত

স্বামী-স্ত্রী একে-অপরের একান্ত আপনজন। তাদের সম্পর্ক এতটাই ঘনিষ্ঠ যে, পবিত্র কোরআনে তাদের একজনকে অপরজনের শরীরের পোশাকের সঙ্গে তুলনা করা হয়েছে। পোশাক যেভাবে শরীরের সঙ্গে লেগে থাকে, স্বামী-স্ত্রীও তেমনি একে-অপরের সঙ্গে নিবিড়ভাবে যুক্ত থাকেন।

স্বামী-স্ত্রীর এই ঘনিষ্ঠ সম্পর্ক বোঝাতে পবিত্র কোরআনে আল্লাহ তায়ালা বলেন, তারা (স্ত্রীরা) তোমাদের জন্য পোশাকস্বরূপ এবং তোমরা তাদের জন্য পোশাকস্বরূপ।"

(সুরা আল-বাকারা, আয়াত: ১৮৭)

বিবাহিত জীবনের সম্পর্ক আরও গভীর মজবুত হয়, যখন স্বামী-স্ত্রী পরস্পরের প্রতি মন খুলে ভালোবাসা প্রকাশ করেন এবং একে-অপরের গুণের প্রশংসা করেন। মুমিনের জীবনের প্রতিটি বিষয়ের মতো, স্ত্রীর ভালো গুণ এবং কাজের প্রশংসাও ইসলামে উৎসাহিত করা হয়েছে। প্রিয় নবী হযরত মুহাম্মদ (সা.) নিজেই বিষয়ে আমাদের শিক্ষা দিয়েছেন। তাঁর সুন্নতের অন্তর্ভুক্ত বিষয়গুলোর মধ্যে স্ত্রীর প্রশংসা করাও একটি।

প্রিয় নবী (সা.) নিজ মুখেই তাঁর স্ত্রীদের প্রশংসা করতেন। এই চমৎকার গুণটির সাক্ষ্য তাঁর স্ত্রীরাই দিয়েছেন।

হজরত আয়েশা সিদ্দিকা (রা.) বর্ণনা করেন, আমি রাসুলুল্লাহ (সা.)-এর স্ত্রীদের মধ্যে হযরত খাদিজা (রা.)-কে নিয়েই সবচেয়ে বেশি ঈর্ষা বোধ করতাম। কারণ, রাসুলুল্লাহ (সা.) প্রায়ই তাঁকে স্মরণ করতেন এবং তাঁর প্রশংসা করতেন।

আরও জানা যায়, রাসুলুল্লাহ (সা.)-কে ওহির মাধ্যমে জানানো হয়েছিল যে, খাদিজা (রা.)-কে জান্নাতে একটি মুক্তার প্রাসাদ দেওয়া হবে।

(বুখারি, হাদিস: ৫২২৯; মুসলিম, হাদিস: ২৪৩৯)



banner close
banner close