সোমবার

৬ এপ্রিল, ২০২৬ ২৩ চৈত্র, ১৪৩২

সর্বশেষ
সরকারের প্রথম একনেক সভা আজ, অগ্রাধিকার পাচ্ছে ১৭ প্রকল্প ব্রাহ্মণবাড়িয়ায় হামে আক্রান্ত হয়ে মারা গেলেন অমরাত মিরসরাইয়ে ঝুঁকিপূর্ণভাবে জ্বালানি তেল মজুদ, ৩০ হাজার টাকা জরিমানা হামের প্রাদুর্ভাব: ২৪ ঘণ্টায় ১২ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ৯৭৪ গুম আইন বাতিলের সুপারিশে প্রশ্ন তুললেন ব্যারিস্টার আরমান সিলেট সীমান্তে গুলিবিদ্ধ বাংলাদেশি যুবকের মরদেহ ‘ভারতে পড়ে থাকার’ অভিযোগ ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্রদলের কমিটিতে ট্রান্সজেন্ডার : সমালোচনার মুখে বহিষ্কার সদরের বাসুদেব ইউনিয়ন ভেঙে আখাউড়া উপজেলার নতুন ইউনিয়ন গঠনের প্রস্তাবের বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত

ইসলামি বইমেলায় জ্ঞান উৎসবে শামিল হওয়ার আহ্বান আজহারীর

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৩ সেপ্টেম্বর, ২০২৫ ১৭:৪৬

শেয়ার

ইসলামি বইমেলায় জ্ঞান উৎসবে শামিল হওয়ার আহ্বান আজহারীর
ছবি: সংগৃহীত

ইসলামিক ফউন্ডেশনের উদ্যোগে শুরু হওয়া ইসলামি বইমেলায় গিয়ে ইসলামি বই কেনার ও ইসলামি বই পড়ার আহ্বান জানিয়েছেন জনপ্রিয় ইসলামি আলোচক ড. মিজানুর রহমান আজহারি।

শনিবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে মিজানুর রহমান আজহারি লিখেছেন, ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে বরাবরের মত এবারও জাতীয় মসজিদ বায়তুল মোকাররম প্রাঙ্গণে মাসব্যাপী বইমেলা শুরু হচ্ছে। এই মেলা শুধু বইয়ের সমাহার নয়, বরং জ্ঞান ও রুহানিয়াতের এক মিলনমেলা। আসুন, বইয়ের মাধ্যমে আমাদের জ্ঞানের পরিধিকে আরও শাণিত করি। সবান্ধবে এই জ্ঞান উৎসবে শামিল হই। বই কিনে সমৃদ্ধ হই। বই পড়ে সমৃদ্ধ হই।

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আজ শনিবার শুরু হচ্ছে মাসব্যাপী এই ইসলামি বইমেলা। রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ পূর্ব চত্বরে এ মেলা চলবে ১২ অক্টোবর পর্যন্ত। প্রতিদিন বেলা ১১টা থেকে রাত ১০টা পর্যন্ত বইমেলা সবার জন্য উন্মুক্ত থাকবে। ছুটির দিনে বইমেলা চলবে সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত।

মাসব্যাপী এ মেলায় দেড় শতাধিক স্টল স্থান পেয়েছে। পাশাপাশি মিশর, লেবানন ও পাকিস্তান থেকে পাঁচটি আন্তর্জাতিক স্টল এবারের বইমেলায় অংশগ্রহণ করছে। মেলায় পবিত্র কোরআনের অনুবাদ, তাফসির, হাদিসগ্রন্থসহ ইসলামের বিভিন্ন বিষয়ের ওপর মৌলিক ও গবেষণাধর্মী বই পাওয়া যাচ্ছে। এ ছাড়া প্রতিদিন লেখক, পাঠক ও প্রকাশকদের অংশগ্রহণে থাকছে ইসলামি সাংস্কৃতিক পরিবেশনা, আলোচনা সভা ও নতুন বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠান।



banner close
banner close