সোমবার

৫ অক্টোবর, ২০২৬ ১৯ আশ্বিন, ১৪৩৩

মহানবি (সা.)-কে নিয়ে কটূক্তি করায় নাইজেরিয়ায় এক নারীকে পুড়িয়ে হত্যা

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২ সেপ্টেম্বর, ২০২৫ ১৪:৪৫

শেয়ার

মহানবি (সা.)-কে নিয়ে কটূক্তি করায় নাইজেরিয়ায় এক নারীকে পুড়িয়ে হত্যা
ছবি: সংগৃহীত

মহানবি হজরত মোহাম্মদ (সা.)-কে নিয়ে কটূক্তি করায় এক নারীকে পুড়িয়ে হত্যা করেছে উত্তেজিত জনতা। নাইজেরিয়ার নাইজার রাজ্যে এই ঘটনা ঘটেছে। আর এই ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করতে অভিযান শুরু করেছে দেশটির পুলিশ।

সোমবার এক প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করেছে ব্রিটিশ সংবাদমাধ্যম এক্সপ্রেস ইউকে।

প্রতিবেদনে বলা হয়েছে, এক ব্যক্তি অভিযুক্ত ওই নারীকে মজা করে বিয়ের প্রস্তাব দেন। তখন তিনি মহানবীকে নিয়ে কটূক্তি করেন। যা আশপাশের মানুষ শোনেন। ওই সময় সেখানে উত্তেজনা তৈরি হয়।

এরপর তার ওপর হামলা চালায় জনতা। এক পর্যায়ে শরীরে আগুন দিয়ে তাকে পুড়িয়ে হত্যা করা হয়। পুলিশ ঘটনাস্থলে যাওয়ার আগেই এ ঘটনা ঘটে যায়। ওই নারী খাবার বিক্রি করতেন।

নাইজেরিয়ার এ ধরনের ঘটনা প্রায়ই ঘটে থাকে। গত তিন বছরে অন্তত দুইজনকে ইসলাম ও মহানবীকে নিয়ে কটূক্তি করার করার অভিযোগে পিটিয়ে হত্যা করা হয়েছে।