রবিবার

২৬ জুলাই, ২০২৬ ১১ শ্রাবণ, ১৪৩৩

সর্বশেষ
শিক্ষামন্ত্রীর পদত্যাগের পর এবার এই সরকারকে সরানোর সময় এসেছে: রাহুল গান্ধী ইন্টারসেপ্টর ফুরিয়ে যাওয়ার ভয়ে ইরানে হামলা স্থগিত যুক্তরাষ্ট্রের ফ্রান্স-স্পেন দাবানল; বাড়িঘর ছেড়েছে তিন লক্ষাধিক মানুষ ‘মেট্রো স্টেশনের নিচে প্রাণঘাতী বোমা উদ্ধারের ঘটনা চরম উদ্বেগজনক’ ঢাকাসহ ১২ অঞ্চলে বজ্রবৃষ্টির আভাস; নদীবন্দরে সতর্কসংকেত ব্রাহ্মণবাড়িয়ায় ‘রক্তাক্ত জুলাই-২৪’ স্মরণে শহিদদের প্রতি শ্রদ্ধা: উন্মোচিত ‘জুলাইয়ের আবাবিল সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার সাংবাদিক আকাশ মাহমুদ ফ্যামিলি কার্ড শুমারি পরীক্ষায় অনিয়ম ও রাজনৈতিক হস্তক্ষেপের অভিযোগ: ক্ষুব্ধ পরীক্ষার্থীরা

কোনো সংবাদ শেয়ার করার আগে অবশ্যই যাচাই করতে হবে: কাবার ইমাম শায়খ ইয়াসির

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২ আগস্ট, ২০২৫ ১৫:০৫

আপডেট: ২ আগস্ট, ২০২৫ ১৫:০৬

শেয়ার

কোনো সংবাদ শেয়ার করার আগে অবশ্যই যাচাই করতে হবে: কাবার ইমাম শায়খ ইয়াসির
ছবি: সংগৃহীত

কোনো সংবাদ শেয়ার করার আগে অবশ্যই তা যাচাই করতে হবে এবং ভুয়া অ্যাকাউন্ট থেকে প্রচারিত বিভ্রান্তিমূলক বক্তব্য ও মিথ্যা ফতোয়া ছড়ানো থেকে বিরত থাকতে হবে বলে মন্তব্য করেছেন মসজিদুল হারামের ইমাম ও খতিব শায়খ ইয়াসির আদ-দাওসারী।

শুক্রবার জুমার খুতবায় মুসলিমদের এই আহ্বান জানিয়েছেন তিনি।

সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের সতর্ক করে তিনি বলেন, অনেক অ্যাকাউন্ট থেকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যা তথ্য ছড়িয়ে অন্যের সুনাম ক্ষুণ্ন করার এবং সমাজে বিভাজন সৃষ্টির চেষ্টা করা হয়। তিনি বলেন, কে কী প্রকাশ করছে এবং শেয়ার করছে এ বিষয়ে প্রত্যেকেই আল্লাহর দরবারে দায়বদ্ধ।

প্রযুক্তি ব্যবহারে সৌদি আরবের অগ্রণী ভূমিকাকে সাধুবাদ জানিয়ে তিনি বলেন, সমাজসেবায় প্রযুক্তির সদ্ব্যবহারে সৌদি আরব গুরুত্বপূর্ণ ও সুদূরপ্রসারী পদক্ষেপ নিচ্ছে। তবে প্রযুক্তির অপব্যবহার সম্পর্কেও সতর্ক থাকতে হবে।

তিনি বলেন, স্মার্টফোন বর্তমানে সংযোগের মাধ্যম থেকে বিচ্ছিন্নতার মাধ্যমে পরিণত হয়েছে। অযথা স্ক্রলিং, উদ্দেশ্যহীন ভিডিও দেখার ফলে মানুষ একে অপরের পাশাপাশি একসঙ্গে থাকলেও অনেকটা বিচ্ছিনই থাকছেন।

তিনি অভিযোগ করেন, ভুয়া অ্যাকাউন্টের মাধ্যমে ইচ্ছাকৃতভাবে মিথ্যা ছড়ানো এবং আলেমদের নামে ভুল ফতোয়া প্রচার করে পরিকল্পিতভাবে অপপ্রচার চালানো হচ্ছে।

শায়খ ইয়াসির আদ-দাওসারী বলেন, এসব বিপদকে আগেভাগেই চিহ্নিত করতে হবে এবং জীবনে ভারসাম্য ফিরিয়ে আনতে হবে।

ডিজিটাল আসক্তি থেকে মুক্তি পেতে মাঝে মাঝে প্রযুক্তি থেকে বিরতি নেওয়ার এবং জীবনের অন্যান্য প্রয়োজনগুলোকে অগ্রাধিকার দেওয়ার পরামর্শ দেন তিনি।



banner close
banner close