বুধবার

১৮ ফেব্রুয়ারি, ২০২৬ ৬ ফাল্গুন, ১৪৩২

গোসলের পর কি ওজু করা জরুরি?

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১১ জুলাই, ২০২৫ ১৪:০৫

আপডেট: ১১ জুলাই, ২০২৫ ১৮:২১

শেয়ার

গোসলের পর কি ওজু করা জরুরি?
ছবি: সংগৃহীত

ইসলামে দৈহিক পবিত্রতা অর্জনের মাধ্যম হলো ওজু গোসল। পবিত্রতা ছাড়া নামাজের মতো গুরুত্বপূর্ণ ফরজ আদায় করা যায় না। পবিত্র কুরআনে আল্লাহ তায়ালা ইরশাদ করেন, ‘তোমরা যদি অপবিত্র অবস্থায় থাকো, তবে নিজেদের শরীর (গোসলের মাধ্যমে) ভালোভাবে পবিত্র করে নাও।’ (সুরা মায়েদা: )

এখন প্রশ্ন হলো, সব শর্ত মেনে গোসল করার পর নামাজের জন্য কি নতুন করে ওজু করতে হবে? উত্তর হলো, না।

কারণ ফরজ সুন্নত তরিকায় গোসল করার পরে নতুন করে ওজু করার প্রয়োজন পড়ে না অথবা গোসল শেষে পেশাব-পায়খানা করলে নতুন করে গোসলের প্রয়োজন নেই শুধু ওজু করে নেওয়াই যথেষ্ট।

হাদিস শরিফ থেকে জানা যায়, রাসুল (সা.) গোসলের পর ওজু করতেন না। হজরত আয়শা (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহর রাসুল (সা.) গোসলের পর নতুন করে ওজু করতেন না। (সুনানে নাসায়ি)

তিরমিজি নাসায়ি শরিফের আরেকটি হাদিস থেকে জানা যায়, রাসুল (সা.) গোসলের আগে ওজু করে নিতেন। এটাও হজরত আয়শা (রা.) থেকে বর্ণিত। তিনি বলেন, নবীজি (সা.) গোসলের আগে ওজু করে নিতেন। গোসলের পর নতুন করে ওজু করতে তাকে আমি দেখিনি।

কেনো গোসলের পর ওজু জরুরি নয়:

গোসলের ফরজ ৩টি। . কুলি করা। . নাকে পানি দেওয়া এবং . পুরো শরীর ভালোভাবে ধৌত করা।

আর ওজুর ফরজ হলো ৪টি। . পুরো মুখ ধোয়া। . দুই হাতের কুনুইসহ ধোয়া। . মাথা মাসেহ করা। . দুই পায়ের টাখনুসহ ধোয়া।

দেখা যাচ্ছে, কেউ যদি গোসলের ফরজগুলো আদায় করে নেয় তাহলে ওজুর ফরজগুলোও আদায় হয়ে যায়। জন্য গোসলের পর আর নতুন করে ওজু করার প্রয়োজন নেই।

গোসলের পর ওজু করাকে কোনো কোনো ফকিহপানির অপচয়বলে উল্লেখ করেছেন। কেউ কেউ সুন্নাতের খেলাফও বলেছেন। তবে কেউ চাইলে নামাজের আগে নতুন করে ওজু বানিয়ে নিতে পারে। এক্ষেত্রে সে মুস্তাহাব আমলের সাওয়াব পাবে। (ফতোয়ায়ে আলমগিরি, ১ম খন্ড, ১৪ পৃষ্ঠা)



banner close
banner close