সোমবার

২৩ মার্চ, ২০২৬ ৮ চৈত্র, ১৪৩২

সর্বশেষ
সিলেটের জৈন্তাপুর সীমান্ত থেকে চার শিশুসহ ১৮ বাংলাদেশি আটক ইরান-ইসরায়েল-যুক্তরাষ্ট্র যুদ্ধে তুরস্ক ও উপসাগরীয় দেশগুলোর মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা বৃদ্ধি পাচ্ছে ইইউতে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানি জানুয়ারিতে ২৫ শতাংশ কমেছে কক্সবাজার সমুদ্রসৈকতের বালিয়াড়িতে কোনো স্থাপনা রাখা হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী ইসরায়েলের পারমাণবিক অস্ত্রভান্ডার ও স্যামসন অপশনের প্রেক্ষাপটে ইরান-ইসরায়েল সংঘাত ষড়যন্ত্রে দাঁড়িপাল্লা প্রতীক মূলধারায় আসতে পারেনি: রফিকুল ইসলাম খান সংবিধান সংশোধন জাতির দাবি: সিলেটে জামায়াত আমির ইরানের স্পিকার গালিবাফের হুঁশিয়ারি: জ্বালানি খাতে আঘাত এলে ধ্বংসাত্মক পাল্টা হামলা

হজে গিয়ে আরও এক বাংলাদেশির মৃত্যু, মৃতের সংখ্যা বেড়ে ১২

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৮ মে, ২০২৫ ১২:৫০

শেয়ার

হজে গিয়ে আরও এক বাংলাদেশির মৃত্যু, মৃতের সংখ্যা বেড়ে ১২
মক্কার ছবি।

সৌদি আরবের মক্কায় হজ পালন করতে গিয়ে মো. শাহাদাত হোসেন পাঠান (৬১) নামের আরও এক বাংলাদেশি হাজির মৃত্যু হয়েছে।

তিনি চাঁদপুরের সিরাজগঞ্জ উপজেলার বাসিন্দা ছিলেন। শাহাদাত হোসেনের পাসপোর্ট নম্বর -এ ১৬২৯৫২৩১।

বুধবার (২৮ মে) সকালে মক্কায় বাংলাদেশ হজ অফিস বিষয়টি নিশ্চিত করেছে।

হজ অফিস সূত্রে জানা গেছে, চলতি হজ মৌসুমে এখন পর্যন্ত ১২ বাংলাদেশি হজযাত্রী মারা গেছেন। এর মধ্যে মক্কায় ৬ জন এবং মদিনায় ৬ জনের মৃত্যু হয়েছে। এছাড়া অসুস্থ হয়ে সৌদি সরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন আরও ৩১ জন বাংলাদেশি হাজি।

বাংলাদেশ হজ অফিসের সর্বশেষ তথ্য অনুযায়ী, বুধবার সকাল পর্যন্ত ৬৮ হাজার ২৮০ জন বাংলাদেশি হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৫৮৩ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৬৩ হাজার ৬৯৭ জন।

চলতি বছর বাংলাদেশ থেকে মোট ৮৭ হাজার ১০০ জন হজ পালনের উদ্দেশে সৌদি আরব যাবেন। আগামী বৃহস্পতিবার (৫ জুন) পবিত্র হজ অনুষ্ঠিত হবে



banner close
banner close