সোমবার

২৩ মার্চ, ২০২৬ ৮ চৈত্র, ১৪৩২

সর্বশেষ
সিলেটের জৈন্তাপুর সীমান্ত থেকে চার শিশুসহ ১৮ বাংলাদেশি আটক ইরান-ইসরায়েল-যুক্তরাষ্ট্র যুদ্ধে তুরস্ক ও উপসাগরীয় দেশগুলোর মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা বৃদ্ধি পাচ্ছে ইইউতে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানি জানুয়ারিতে ২৫ শতাংশ কমেছে কক্সবাজার সমুদ্রসৈকতের বালিয়াড়িতে কোনো স্থাপনা রাখা হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী ইসরায়েলের পারমাণবিক অস্ত্রভান্ডার ও স্যামসন অপশনের প্রেক্ষাপটে ইরান-ইসরায়েল সংঘাত ষড়যন্ত্রে দাঁড়িপাল্লা প্রতীক মূলধারায় আসতে পারেনি: রফিকুল ইসলাম খান সংবিধান সংশোধন জাতির দাবি: সিলেটে জামায়াত আমির ইরানের স্পিকার গালিবাফের হুঁশিয়ারি: জ্বালানি খাতে আঘাত এলে ধ্বংসাত্মক পাল্টা হামলা

সৌদিতে চাঁদ দেখা গেছে, জানা গেল ঈদ কবে

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৭ মে, ২০২৫ ২১:৫৯

শেয়ার

সৌদিতে চাঁদ দেখা গেছে, জানা গেল ঈদ কবে
সৌদিতে চাঁদ দেখা গেছে, জানা গেল ঈদ কবে।

সৌদিতে জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। ফলে আগামী ৬ জুন (জিলহজ মাসের ১০ তারিখ) দেশটিতে পবিত্র ঈদুল আজহা পালিত হবে। দেশটির সুপ্রিম কাউন্সিল জানিয়েছে, মঙ্গলবার (২৭ মে) সন্ধ্যায় সৌদি আরবের আকাশে জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। এর ফলে ইংরেজি ক্যালেন্ডার অনুযায়ী, ২৮ মে থেকেই জিলহজ মাস শুরু হতে যাচ্ছে।

গালফ নিউজ জানিয়েছে, মধ্যপ্রাচ্যে চাঁদ দেখা গেছে। ফলে আগামীকাল ২৮ মে জিলহজ মাস শুরুর মধ্য দিয়ে এই বছরের পবিত্র হজ মৌসুম শুরু হতে যাচ্ছে। জিলহজ মাসের ১০ তারিখকেই ঈদুল আজহার প্রথম দিন হিসেবে চিহ্নিত করা হয়।

মঙ্গলবার সৌদি আরবের সুপ্রিম কোর্ট এক বিবৃতিতে বলেছে, মঙ্গলবার সন্ধ্যায় জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। সেই হিসাবে সৌদি আরবে বুধবার (২৮ মে) জিলহজ মাস শুরু হবে। এ মাসের ১০ তারিখ অর্থাৎ ইংরেজি ক্যালেন্ডারের ৬ জুন দেশটিতে পবিত্র ঈদুল আজহা উদ্‌যাপিত হবে।

হজ শুরু হয় প্রতি বছর জিলহজ মাসের ৮ তারিখ এবং চলে ১৩ তারিখ পর্যন্ত। যেহেতু আজ ২৭ মে চাঁদ দেখা গেছে, ফলে আগামীকাল ২৮ মে হবে জিলহজ মাসের ১ তারিখ। হজ পালিত হবে ৮-১৩ জিলহজ অর্থাৎ ৪ জুন থেকে ৯ জুন পর্যন্ত। আর ঈদুল আজহা অনুষ্ঠিত হবে শুক্রবার, ৬ জুন।

এদিকে বাংলাদেশে পবিত্র ঈদুল আজহা কবে, তা জানা যাবে আগামীকাল। ঈদুল আজহার তারিখ নির্ধারণ ও হিজরি ১৪৪৬ সনের জিলহজ মাসের চাঁদ দেখার সংবাদ পর্যালোচনার জন্য এদিন জাতীয় চাঁদ দেখা কমিটির সভা ডাকা হয়েছে। চাঁদ দেখা সাপেক্ষে বাংলাদেশে ঈদ হতে পারে ৭ অথবা ৮ জুন।

উল্লেখ্য, সাধারণত সৌদি আরবে ঈদ উদ্‌যাপনের একদিন পরই বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার দেশগুলোতে উদ্‌যাপন করা হয়। এবার সৌদি আরবে ৬ জুন ঈদুল আজহার তারিখ নির্ধারিত হয়েছে। ফলে বাংলাদেশে ঈদ হতে পারে ৭ জুন।



banner close
banner close