সোমবার

২৩ মার্চ, ২০২৬ ৮ চৈত্র, ১৪৩২

সর্বশেষ
সিলেটের জৈন্তাপুর সীমান্ত থেকে চার শিশুসহ ১৮ বাংলাদেশি আটক ইরান-ইসরায়েল-যুক্তরাষ্ট্র যুদ্ধে তুরস্ক ও উপসাগরীয় দেশগুলোর মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা বৃদ্ধি পাচ্ছে ইইউতে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানি জানুয়ারিতে ২৫ শতাংশ কমেছে কক্সবাজার সমুদ্রসৈকতের বালিয়াড়িতে কোনো স্থাপনা রাখা হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী ইসরায়েলের পারমাণবিক অস্ত্রভান্ডার ও স্যামসন অপশনের প্রেক্ষাপটে ইরান-ইসরায়েল সংঘাত ষড়যন্ত্রে দাঁড়িপাল্লা প্রতীক মূলধারায় আসতে পারেনি: রফিকুল ইসলাম খান সংবিধান সংশোধন জাতির দাবি: সিলেটে জামায়াত আমির ইরানের স্পিকার গালিবাফের হুঁশিয়ারি: জ্বালানি খাতে আঘাত এলে ধ্বংসাত্মক পাল্টা হামলা

হজ ও ঈদের যে সিদ্ধান্তের কথা জানাল সৌদি আরব

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৬ মে, ২০২৫ ০৯:৪৪

শেয়ার

হজ ও ঈদের যে সিদ্ধান্তের কথা জানাল সৌদি আরব
হজ ও ঈদের যে সিদ্ধান্তের কথা জানাল সৌদি আরব।

আসন্ন ঈদুল আজহা ও হজের তারিখ নির্ধারণে সৌদি আরবের সর্বোচ্চ আদালত মঙ্গলবার (২৭ মে) সন্ধ্যায় জিলহজ মাসের চাঁদ দেখার আহ্বান জানিয়েছে।

রোববার (২৫ মে) এক বিবৃতিতে আদালত দেশটির নাগরিকদের প্রতি অনুরোধ করেছে, কেউ যদি খালি চোখে বা দূরবীন দিয়ে চাঁদ দেখতে পান, তবে তারা যেন কাছাকাছি কোনো আদালতে গিয়ে সে সাক্ষ্য রেজিস্ট্রেশন করেন।

চাঁদ দেখার জন্য সৌদি আরবে বিভিন্ন অঞ্চলে সরকারি পর্যবেক্ষণ কমিটি গঠন করা হয়েছে এবং জনগণকে এসব কমিটির সঙ্গে অংশ নেওয়ারও অনুরোধ জানানো হয়েছে।

হজ শুরু হয় প্রতি বছর জিলহজ মাসের ৮ তারিখ এবং চলে ১৩ তারিখ পর্যন্ত। এবার যদি ২৭ মে চাঁদ দেখা যায়, তাহলে ১ জিলহজ হবে ২৮ মে এবং হজ পালিত হবে ৪ জুন থেকে ৯ জুন পর্যন্ত। সেক্ষেত্রে ঈদুল আজহা অনুষ্ঠিত হবে শুক্রবার, ৬ জুন।

যদি ২৭ মে চাঁদ দেখা না যায়, তাহলে জিলক্বদ মাস ৩০ দিনে পূর্ণ হবে এবং ১ জিলহজ্ব শুরু হবে ২৯ মে থেকে। সে ক্ষেত্রে ঈদুল আজহা অনুষ্ঠিত হবে শনিবার, ৭ জুন।

তবে জিলক্বদ মাস শেষে সৌদি সরকারের চাঁদ দেখার ঘোষণার ওপর চূড়ান্ত তারিখ নির্ভর করবে।



banner close
banner close