বৃহস্পতিবার

১৯ ফেব্রুয়ারি, ২০২৬ ৬ ফাল্গুন, ১৪৩২

ঈদুল আজহায় ছুটি ১০ দিন : প্রেস সচিব

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৬ মে, ২০২৫ ১৪:৪৩

শেয়ার

ঈদুল আজহায় ছুটি ১০ দিন : প্রেস সচিব
ঈদুল আজহায় ছুটি থাকছে ১০ দিন।

চলতি বছর পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ১০ দিন ছুটি ঘোষণা করেছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ। মঙ্গলবার (০৬ মে) সচিবালয়ে উপদেষ্টা পরিষদের সভায় এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

এ ছাড়া প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম তার নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে এ সিদ্ধান্তের জানান।

এর আগে গেল পবিত্র ঈদুল ফিতরে লম্বা ছুটি কাটিয়েছেন সরকারি চাকরিজীবীরা। ঈদ উপলক্ষে আগেই পাঁচ দিন টানা ছুটি ঘোষণা করেছিল সরকার। পরে নির্বাহী আদেশে আরও এক দিন ৩ এপ্রিল ছুটি দেওয়ার সিদ্ধান্ত নেয় সরকার। ফলে ২৮ মার্চ থেকে ৫ এপ্রিল পর্যন্ত টানা ৯ দিন ছুটি কাটিয়েছেন তারা।

এ ছাড়াও চলতি মাসে সরকারি চাকরিজীবীরা পেতে যাচ্ছেন দুই ধাপের ছুটি। ১ মে (মে দিবস) ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে টানা তিন দিনের ছুটি। এ ছাড়া একই মাসে আরও একবার তিন দিনের ছুটি পেতে যাচ্ছেন সরকারি কর্মচারীরা।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের সরকারি ছুটির প্রজ্ঞাপন অনুসারে, আগামী ১ মে (বৃহস্পতিবার) আন্তর্জাতিক শ্রমিক দিবসের সরকারি ছুটি। এর সঙ্গে যোগ হচ্ছে শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটি। এতে টানা তিন দিন ছুটি পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা। এ ছাড়া আগামী ১১ মে (রবিবার) বুদ্ধপূর্ণিমার ছুটি। এর আগে দু-দিন সাপ্তাহিক ছুটি আছে তাদের। অর্থাৎ একই মাসে দুবার তিন দিন করে ছুটি পাচ্ছেন তারা।



banner close
banner close