রবিবার

৪ অক্টোবর, ২০২৬ ১৯ আশ্বিন, ১৪৩৩

আখেরি মোনাজাত আজ, জড়ো হচ্ছেন মুসল্লিরা   

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২ ফেব্রুয়ারি, ২০২৫ ০৮:২৫

আপডেট: ২ ফেব্রুয়ারি, ২০২৫ ০৯:৫৮

শেয়ার

আখেরি মোনাজাত আজ, জড়ো হচ্ছেন মুসল্লিরা    
ছবি: সংগৃহীত

বিশ্ব ইজতেমার প্রথম পর্বের আখেরি মোনাজাত আজ সকাল ৯টায়। মোনাজাত পরিচালনা করবেন কাকরাইল মসজিদের পেশ ইমাম ও খতিব হাফেজ মাওলানা জুবায়ের।

আখেরি মোনাজাতে অংশ নিতে ভোর থেকেই ঢাকাসহ আশপাশের এলাকা থেকে জড়ো হচ্ছেন মুসল্লিরা। প্রথম পর্বের আখেরি মোনাজাতে অন্তত ৫০ লাখ মুসল্লি সামিল হবেন বলে আশা করছেন শুরায়ী নেজাম বা জুবায়ের অনুসারীরা।

এদিকে ইজতেমা ময়দানে ফজরের নামাজের পর থেকেই চলছে বয়ান। বয়ানে ইসলামের নানা বিষয়ে আলোচনা করা হচ্ছে।

এবারের প্রথম পর্বের ইজতেমায় অংশ নিয়েছেন ৪১ জেলা ও ঢাকার একাংশের মুসল্লিরা। আছেন বিদেশি মুসল্লিরাও। সার্বিক ব্যবস্থাপনায় সন্তোষ জানিয়েছেন তারা।