শুক্রবার

২৭ নভেম্বর, ২০২৬ ১৩ অগ্রহায়ণ, ১৪৩৩

সিরাজগঞ্জের শাহজাদপুরের সাবেক মেয়র মিরুকে গ্রেপ্তারে গিয়ে বাধার মুখে পুলিশ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৭ নভেম্বর, ২০২৬ ২২:২৫

আপডেট: ২৭ নভেম্বর, ২০২৬ ২২:২৬

শেয়ার

সিরাজগঞ্জের শাহজাদপুরের সাবেক মেয়র মিরুকে গ্রেপ্তারে গিয়ে বাধার মুখে পুলিশ
ছবি সংগৃহীত

সিরাজগঞ্জের শাহজাদপুর পৌরসভার সাবেক মেয়র হালিমুল হক মিরুকে গ্রেপ্তার করতে গিয়ে স্থানীয় লোকজনের বাধার মুখে পড়েছে পুলিশ। শুক্রবার দুপুরে পৌর এলাকার নলুয়ায় তার বাসভবনে অভিযান চালাতে গিয়ে এ পরিস্থিতির সৃষ্টি হয়। পরে পুলিশ সদস্যরা ফিরে আসেন।

এ ঘটনায় পুলিশের প্রায় ৩০ সদস্যের একটি দল অংশ নেয়। অভিযানের সময় স্থানীয় কিছু লোক লাঠিসোঁটা নিয়ে পুলিশকে বাধা দেন। এ সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

বাড়িতে পাওয়া যায়নি বলে পুলিশের দাবি

শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, হালিমুল হক মিরুকে গ্রেপ্তারের জন্য পুলিশের একটি দল তার বাড়িতে পাঠানো হয়েছিল। তবে তাকে বাড়িতে পাওয়া যায়নি।

তিনি বলেন, অভিযানের কারণে এলাকাবাসী লাঠিসোঁটা নিয়ে পুলিশকে অবরুদ্ধ করেছিলেন। খবর পেয়ে তিনি ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন।

তবে স্থানীয়দের দাবি, পুলিশের অভিযানের সময় হালিমুল হক মিরু বাড়িতেই ছিলেন।

সাংবাদিক শিমুল হত্যা মামলার আসামি মিরু

২০১৭ সালের ২ ফেব্রুয়ারি আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষের সময় সংবাদ সংগ্রহ করতে গিয়ে গুলিবিদ্ধ হন স্থানীয় সমকাল প্রতিনিধি আব্দুল হাকিম শিমুল। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ওই ঘটনার পর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হালিমুল হক মিরুকে শাহজাদপুর পৌরসভার মেয়র পদ থেকে বরখাস্ত করে স্থানীয় সরকার বিভাগ। একই সঙ্গে তাকে দল থেকে বহিষ্কার করে আওয়ামী লীগ। সাংবাদিক শিমুল হত্যা মামলাটি এখনো বিচারাধীন।