দাড়ি ও টুপি দেখলেই মানুষকে জঙ্গি আখ্যা দেওয়া এবং শাপলা চত্বরে রক্ত ঝরানোর সঙ্গে জড়িত অপশক্তি দেশে টিকে থাকতে পারেনি, দেশ ছেড়ে পালিয়েছে বলে মন্তব্য করেছেন ধর্মবিষয়ক প্রতিমন্ত্রী মোহাম্মদ শামীম কায়সার।
শুক্রবার (২৭ নভেম্বর) দুপুরে চট্টগ্রামের পটিয়া আল-জামিয়া আল-ইসলামিয়ার ৮৭তম বার্ষিক মহাসম্মেলনের সমাপনী দিনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ঐক্যবদ্ধভাবে আবারও মাঠে নামার হুঁশিয়ারি
ধর্ম প্রতিমন্ত্রী বলেন, শাপলা চত্বরে যারা রক্ত ঝরিয়েছে এবং দাড়ি-টুপি দেখলেই মানুষকে জঙ্গি ট্যাগ দিয়েছে, সেই অপশক্তি এ দেশে টিকে থাকতে পারেনি, দেশ ছেড়ে পালিয়েছে। তাদের বিরুদ্ধে মাদ্রাসার ছাত্র-শিক্ষকরা ঐক্যবদ্ধ হয়ে মাঠে নেমেছিলেন।
তিনি আরও বলেন, যারা আলেম-ওলামা ও ছাত্রজনতার বুকে গুলি চালিয়েছিল, এ দেশের মানুষ তাদের কোনো দিন মেনে নেবে না। তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে দেশের মানুষ আবারও মাঠে নামবে।
জুলাই-আগস্টের আন্দোলনে মাদ্রাসার ভূমিকা
জুলাই-আগস্টের আন্দোলনে পটিয়া মাদ্রাসার ভূমিকার কথা তুলে ধরে পটিয়া আসনের সংসদ সদস্য এনামুল হক এনাম বলেন, মাদ্রাসার ছাত্ররা যেদিন মাঠে নেমেছিলেন, সেদিনই হাসিনার পতন হয়েছিল। তাঁরাও সর্বাত্মকভাবে শিক্ষার্থীদের পাশে ছিলেন। ফ্যাসিবাদের পতনে মাদ্রাসার ছাত্রদের ভূমিকা অনস্বীকার্য।
মহাসম্মেলনে উপস্থিত ছিলেন যারা
মাদ্রাসার মহাপরিচালক একরামুল হক ওদুদীর সভাপতিত্বে দুই দিনব্যাপী এ মহাসম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটিয়া আসনের সংসদ সদস্য এনামুল হক এনাম, বাঁশখালী আসনের সংসদ সদস্য জহিরুল ইসলাম, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ইদ্রিস মিয়া এবং হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির মুহিবুল্লাহ বাবুনগরী।
এ ছাড়া সম্মেলনে দেশবরেণ্য আলেম-ওলামারা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন:







