বৃহস্পতিবার

২৬ নভেম্বর, ২০২৬ ১২ অগ্রহায়ণ, ১৪৩৩

'যেখানেই জুলুম, সেখানেই মজলুমের পক্ষে আমাদের অবস্থান'

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৬ নভেম্বর, ২০২৬ ১৬:১৪

আপডেট: ২৬ নভেম্বর, ২০২৬ ১৬:১৫

শেয়ার

'যেখানেই জুলুম, সেখানেই মজলুমের পক্ষে আমাদের অবস্থান'
ছবি: সংগৃহীত

মহান আল্লাহর দেয়া বিবেক অনুযায়ী, যেখানেই জুলুম ও নির্যাতন, সেখানেই মজলুমের পক্ষে আমাদের অবস্থান বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

বৃহস্পতিবার দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যম নিজের ভেরিফাইড ফেসবুকে পেজে দেয়া এক পোস্টে তিনি একথা বলেন।

পোস্টে জামায়াত আমির লিখেন, মজলুম ব্যক্তি কোন দেশের, তিনি কোন ধর্মের অনুসারী কিংবা তার মুখের ভাষা কী- এগুলো বিবেচ্য বিষয় নয়। বিষয় হলো, তিনি বা তারা মজলুম।

এসময় মজলুমের পক্ষে আমাদের অবস্থান স্পষ্ট বলে উল্লেখ করেন তিনি। একইসঙ্গে এ ব্যাপারে বিভ্রান্তির কোনো সুযোগ নেই বলেও জানান বিরোধীদলীয় নেতা।

এদিকে এ প্রতিবেদন লেখা পর্যন্ত পোস্টে ১৪ হাজার রিয়্যাকশন পড়েছে।