রাজধানীর রমনা থানাধীন সিদ্ধেশ্বরী এলাকা থেকে কার্যক্রম নিষিদ্ধ বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সংসদের প্রতিবন্ধী উন্নয়নবিষয়ক সম্পাদক আনোয়ার পারভেজ টিংকুকে (৫৮) গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা-গুলশান বিভাগ।
মঙ্গলবার ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন এ তথ্য নিশ্চিত করেন।
ডিবি-গুলশান বিভাগের বরাত দিয়ে আকতার হোসেন বলেন, মঙ্গলবার বিকেলে রমনা থানাধীন সিদ্ধেশ্বরী লেনের একটি বাসায় গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালায় ডিবি-গুলশান বিভাগের একটি চৌকস দল। অভিযানকালে নিজ বাসা থেকে আনোয়ার পারভেজ টিংকুকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।
আরও পড়ুন:







