সোমবার

২৩ নভেম্বর, ২০২৬ ৯ অগ্রহায়ণ, ১৪৩৩

‘জয় বাংলা’ স্লোগান দিয়ে বাড়ি ও রেস্টুরেন্ট লক্ষ্য করে ককটেল বিস্ফোরণ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৩ নভেম্বর, ২০২৬ ১৫:৩৬

শেয়ার

‘জয় বাংলা’ স্লোগান দিয়ে বাড়ি ও রেস্টুরেন্ট লক্ষ্য করে ককটেল বিস্ফোরণ
ছবি সংগৃহীত

যশোর শহরের পোস্ট অফিসপাড়া এলাকায় ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে একটি বাড়ি ও একটি রেস্টুরেন্ট লক্ষ্য করে অন্তত পাঁচটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে এতে কেউ হতাহত হননি।

রবিবার (২২ নভেম্বর) দিবাগত রাত ১২টার দিকে মুন্সি মিনহাজ উদ্দিন সড়কে এ ঘটনা ঘটে। বিস্ফোরণে একটি বাড়ির দ্বিতীয় তলার জানালার কাচ ভেঙে গেছে। এ ঘটনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের জড়িত থাকার অভিযোগ পাওয়া গেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাত ১২টার দিকে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে দুর্বৃত্তরা মাসুম আহমেদ শ্যামলের বাড়ির দ্বিতীয় তলার জানালা লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করে। একই সময়ে সাবেক কাউন্সিলর হাজী আলমগীর কবির সুমনের বাড়ির সামনে অবস্থিত লাবিস্তা রেস্টুরেন্ট লক্ষ্য করেও একাধিক ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। পরপর বিস্ফোরণের বিকট শব্দে পুরো এলাকায় আতংক ছড়িয়ে পড়ে। শব্দ শুনে আশপাশের বাসিন্দারা ঘর থেকে বের হয়ে যান।

খবর পেয়ে যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন ঘটনাস্থলে যান। পরে থানার ওসি (তদন্ত) এবং জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে।

ওসি কবির হোসেন বলেন, ককটেল বিস্ফোরণে কেউ হতাহত হননি। পুলিশ ঘটনাস্থলে রয়েছে এবং বিষয়টি নিয়ে কাজ করছে।,



আরও পড়ুন: