প্রধানমন্ত্রীর জাতীয় ঐক্যের ডাকে সাড়া দিয়ে সংলাপে বসতে সচিবালয়ে গেছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রতিনিধি দল। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন।
এনসিপির চার সদস্যের প্রতিনিধি দলটি সোমবার দুপুরে সচিবালয়ে প্রবেশ করেন। নাহিদ ইসলাম ছাড়া প্রতিনিধি দলের বাকি তিন সদস্য হচ্ছেন এনসিপির সদস্য সচিব আখতার হোসেন, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ ও যুগ্ম আহ্বায়ক আকরাম হুসাইন।
সম্প্রতি দেশজুড়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ধারাবাহিক সহিংসতার বিষয়ে রাজনৈতিক ঐক্যের আলোচনা করতে গত বুধবার সংসদে প্রধানমন্ত্রী তারেক রহমান ও বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমানের মধ্যে একান্ত বৈঠকের পর সংলাপের পদক্ষেপ নেয়া হয় বলে জানা গেছে।
আরও পড়ুন:







