শনিবার

২১ নভেম্বর, ২০২৬ ৭ অগ্রহায়ণ, ১৪৩৩

ক্যানসারে আক্রান্ত শামীম ওসমান, রয়েছেন চতুর্থ স্টেজে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১ নভেম্বর, ২০২৬ ০৮:৪৫

শেয়ার

ক্যানসারে আক্রান্ত শামীম ওসমান, রয়েছেন চতুর্থ স্টেজে
ছবি সংগৃহীত

নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা এ কে এম শামীম ওসমান ক্যানসারে আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছেন। তাঁর দাবি, ক্যানসারটি চতুর্থ স্টেজে পৌঁছেছে।

শুক্রবার (২০ নভেম্বর) রাতে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে নিজের শারীরিক অবস্থার কথা জানান তিনি। তবে ভিডিওটি কখন ধারণ করা হয়েছে, তা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

ভিডিওতে যা বললেন শামীম ওসমান

ভিডিওতে শামীম ওসমান বলেন, আমি অসুস্থ, ক্যানসার হয়েছে।

ক্যানসার চতুর্থ স্টেজে পৌঁছেছে উল্লেখ করে নিজের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তার কথাও জানান তিনি। ভিডিওতে তাঁকে বলতে শোনা যায়, আমি কয়দিন বাঁচব, আমি জানি না।