শুক্রবার

২০ নভেম্বর, ২০২৬ ৫ অগ্রহায়ণ, ১৪৩৩

ঢাকার বসুন্ধরা থেকে দর্শনার সাবেক মেয়র আতিয়ার রহমান আটক

রেজাউল করিম লিটন, চুয়াডাঙ্গা:

প্রকাশিত: ১৯ নভেম্বর, ২০২৬ ১৯:০৩

শেয়ার

ঢাকার বসুন্ধরা থেকে দর্শনার সাবেক মেয়র আতিয়ার রহমান আটক
ছবি সংগৃহীত

ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকা থেকে চুয়াডাঙ্গার দর্শনা পৌরসভার সাবেক মেয়র ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা আতিয়ার রহমান হাবুকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ভোর ৪টার দিকে গুলশান গোয়েন্দা পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাঁকে আটক করে। তিনি দীর্ঘদিন ধরে চুয়াডাঙ্গার দর্শনার ঠিকানার বাইরে ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকায় নিজের বাড়িতে আত্মগোপনে ছিলেন।

আওয়ামী লীগের বিভিন্ন পদে ছিলেন আতিয়ার

আটক আতিয়ার রহমান হাবু (৫৫) দর্শনা ইসলাম বাজার এলাকার মৃত শামসুল ইসলামের ছেলে। তিনি দর্শনা পৌর আওয়ামী লীগের সহসভাপতি এবং দামুড়হুদা উপজেলা আওয়ামী লীগের সাবেক অর্থ সম্পাদক ছিলেন।