মঙ্গলবার

১৭ নভেম্বর, ২০২৬ ২ অগ্রহায়ণ, ১৪৩৩

থানায় অবস্থানকালে এনসিপির এমপিকে ফোন করে প্রাণনাশের হুমকি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬ নভেম্বর, ২০২৬ ১৬:৫৯

শেয়ার

থানায় অবস্থানকালে এনসিপির এমপিকে ফোন করে প্রাণনাশের হুমকি
ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পাটি (এনসিপি) যুগ্ম আহ্বায়ক ও রাজনৈতিক পর্ষদ সদস্য ডা. মাহমুদা মিতু এমপিকে কল দিয়ে হত্যার হুমকি দেয়া হয়। তিনি তখন রাজধানীর তেজগাঁও থানায় প্রাণনাশের হুমকির বিষয়ে অভিযোগ দায়ের করতে আসেন। এসময় একটি বাংলাদেশি ফোন নম্বর থেকে কল দিয়ে হত্যার হুমকি দেয়া হয়।

সোমবার দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে। এনসিপির মিডিয়া সম্পাদক ইয়াসির আরাফাত ঘটনাস্থলে রয়েছেন। তিনি এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, জাতীয় নাগরিক পাটি (এনসিপি) যুগ্ম আহ্বায়ক ও রাজনৈতিক পর্ষদ সদস্য ডা. মাহমুদা মিতু এমপিকে বেশ কয়েকদিন ধরেই হত্যার হুমকী দেয়া হচ্ছে।

তিনি অভিযোগ করতে থানায় গেলেই একটি বাংলাদেশি ফোন নম্বর থেকে কল দিয়ে হত্যার হুমকি দেয়া হয়।

তার আগে রবিবার এক বিবৃতিতে বলা হয়, এনসিপির রাজনৈতিক পর্ষদ সদস্য ও জাতীয় নারীশক্তির আহবায়ক ডা. মাহমুদা মিতু এমপি অব্যাহতভাবে হত্যার হুমকি পাচ্ছেন।