ক্ষমতাসীন সরকার সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক প্রতিটি ক্ষেত্রেই চরম ব্যর্থতার পরিচয় দিচ্ছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাসুম।
তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, দেশের এই ক্রান্তিলগ্নে জুলাই যোদ্ধারা চুপ করে বসে থাকবে না; যেকোনো অন্যায় ও ষড়যন্ত্রের বিরুদ্ধে আগের চেয়ে দ্বিগুণ শক্তিতে প্রতিরোধ গড়ে তোলা হবে।
শুক্রবার নোয়াখালী জেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে আয়োজিত রুকন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নতুন নেতৃত্ব ঘোষণা ও শপথ গ্রহণ:
সম্মেলনে ২০২৭-২৮ সেশনের জন্য নোয়াখালী জেলা জামায়াতের আমীর হিসেবে ইসহাক খন্দকারকে পুনরায় মনোনীত করা হয়। পরে প্রধান অতিথি মাওলানা এটিএম মাসুম তাঁকে আনুষ্ঠানিকভাবে শপথবাক্য পাঠ করান।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যের পর নবনির্বাচিত জেলা আমীর স্বাগত বক্তব্য রাখেন এবং পরবর্তীতে ২০২৭-২৮ সেশনের জন্য জেলা মজলিসে শুরার সদস্য নির্বাচন সম্পন্ন হয়।
আরও পড়ুন:



.jpg)



