ছবি: সংগৃহীত
রাজধানীর উত্তরার বৌ-বাজার এলাকা থেকে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠন নোয়াখালী জেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক মাসুদুর রহমান শিপনকে আটক করেছে পুলিশ।
তুরাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোস্তাফিজুর রহমানের বরাতে জানা গেছে, তুরাগ থানা পুলিশ অভিযান চালিয়ে উত্তরা বৌ-বাজার এলাকা থেকে তাকে আটক করে। আটককৃত মাসুদুর রহমান শিপন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত সহকারী (পিএস) জাহাঙ্গীর আলমের ভাগিনা হিসেবে পরিচিত।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, আটককৃত ব্যক্তির বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
আরও পড়ুন:







