বুধবার

১১ নভেম্বর, ২০২৬ ২৭ কার্তিক, ১৪৩৩

সর্বশেষ
উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: টিআইবি কক্সবাজারে আত্মগোপনে থাকা চাঁদপুরের যুবলীগের তিন নেতা গ্রেপ্তার ইতালির প্রায় ৩০০ স্কুলে বোমা হামলার হুমকি দিয়ে মেইল; শিক্ষামন্ত্রীর দাবি ‘সাইবার হামলা’ জুলাই গণহত্যার বিচার ও জবাবদিহিতা নিশ্চিত করার আহ্বান জাতিসংঘের ফ্যাসিবাদের বিরুদ্ধে জাতীয় ঐক্যে আমরাও শতভাগ একমত: ডা. শফিকুর রহমান পতিত ফ্যাসিবাদ ও ষড়যন্ত্র রুখতে জাতীয় ঐক্যের বিকল্প নেই: স্বরাষ্ট্রমন্ত্রী আসিফ মাহমুদকে নিয়ে দুদকের সংবাদ সম্মেলন: হাইকোর্টের রুল, চার সপ্তাহের মধ্যে কারণ দর্শানোর নির্দেশ পার্বত্য অঞ্চলে গত পাঁচ বছরে সশস্ত্র গোষ্ঠী দ্বারা ৩১৬ জন নিহত: স্বরাষ্ট্রমন্ত্রী

ফ্যাসিবাদের বিরুদ্ধে জাতীয় ঐক্যে আমরাও শতভাগ একমত: ডা. শফিকুর রহমান

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১১ নভেম্বর, ২০২৬ ১৯:৪৩

শেয়ার

ফ্যাসিবাদের বিরুদ্ধে জাতীয় ঐক্যে আমরাও শতভাগ একমত: ডা. শফিকুর রহমান
ছবি: সংগৃহীত

ফ্যাসিবাদী শক্তির যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করতে এবং দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় ইস্পাতকঠিন জাতীয় ঐক্যের যে আহ্বান জানানো হয়েছে, তাতে জামায়াতে ইসলামী সম্পূর্ণ একমত বলে জাতীয় সংসদে জানিয়েছেন বিরোধীদলীয় নেতা ও দলটির আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, ২০২৪ সালের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের চেতনাকে ধারণ করে দেশকে এগিয়ে নিতে রাজনৈতিক মতভেদ ভুলে জাতীয় ঐক্য গড়ে তোলা অপরিহার্য।

বুধবার জাতীয় সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীর দেয়া বক্তব্যের প্রেক্ষিতে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে বিরোধীদলীয় নেতা এ কথা বলেন।

বক্তব্যের শেষভাগে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের সূত্র ধরে ডা. শফিকুর রহমান বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী বক্তব্যের শেষাংশে জাতীয় ঐক্যের একটি চমৎকার ও ইতিবাচক আহ্বান জানিয়েছেন। আমরা তার এই আহ্বানের সঙ্গে শতভাগ একমত পোষণ করছি। আমরাও বিশ্বাস করি, কোনো প্রকার ফ্যাসিবাদের দোসরদের পুনর্বাসন নয়; বরং চব্বিশের ঐতিহাসিক গণঅভ্যুত্থানের মাধ্যমে যে জাতীয় চেতনার সৃষ্টি হয়েছিল, তাকে সমুন্নত রাখাই আমাদের প্রধান দায়িত্ব।

তিনি আরও বলেন, কোনো পরাশক্তি বা প্রতিবেশী দেশের খবরদারি মেনে নিয়ে নয়, বরং একটি স্বাধীন-সার্বভৌম জাতি হিসেবে বাংলাদেশকে আত্মমর্যাদার সাথে গড়ে তুলতে হবে। এর জন্য প্রয়োজন সরকারি দল, বিরোধী দলসহ সব রাজনৈতিক ও সামাজিক শক্তির পারস্পরিক শ্রদ্ধা এবং ইস্পাতকঠিন ঐক্য।

অতীতে জামায়াত কখনো কোনো ফ্যাসিবাদ বা স্বৈরশাসনের সাথে আপস করেনি উল্লেখ করে তিনি বলেন, পারস্পরিক দোষারোপ ও কাদা ছোড়াছুড়ি বন্ধ করে জাতীয় স্বার্থে সবাইকে এক কাতারে দাঁড়াতে হবে। দেশের শান্তি-শৃঙ্খলা বজায় রাখা, সীমান্তে আগ্রাসন রুখে দেয়া এবং জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে জাতীয় ঐক্যই একমাত্র রক্ষাকবচ।

বক্তব্যের ইতি টেনে জামায়াত আমির আশাবাদ ব্যক্ত করেন যে, সংসদকে পারস্পরিক শ্রদ্ধাবোধের জায়গায় রেখে এবং গণঅভ্যুত্থানের স্পিরিট ধরে রেখে বাংলাদেশ সামনের দিকে এগিয়ে যাবে।



আরও পড়ুন: