বুধবার

১১ নভেম্বর, ২০২৬ ২৭ কার্তিক, ১৪৩৩

সর্বশেষ
পার্বত্য অঞ্চলে গত পাঁচ বছরে সশস্ত্র গোষ্ঠী দ্বারা ৩১৬ জন নিহত: স্বরাষ্ট্রমন্ত্রী আর কত গাড়িতে হামলা হলে বোঝা যাবে দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে: প্রশ্ন মাসুদের আমি এমপি, ডিলারশিপ পাবে স্ত্রী-সন্তান; এই কালচার কবে বন্ধ হবে: হাসনাত আ. লীগ আমলে গুমের পর ফেরত না আসা ২৮০ জনের মামলার তদন্ত শেষ পর্যায়ে: চিফ প্রসিকিউটর ঢাকা থেকে সৌদিগামী ফ্লাইট নিয়ে নতুন বার্তা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মেহেরপুরে তিন বিএনপি নেতার বাড়ির গেটে ‘জয় বাংলা’ লেখা ককটেলসদৃশ বস্তু বেসরকারি স্কুল শিক্ষার্থী ভর্তির নীতিমালা প্রকাশ, বয়স নির্ধারণ দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ছয় জনের মৃত্যু

আমি এমপি, ডিলারশিপ পাবে স্ত্রী-সন্তান; এই কালচার কবে বন্ধ হবে: হাসনাত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১১ নভেম্বর, ২০২৬ ১৭:২৭

আপডেট: ১১ নভেম্বর, ২০২৬ ১৭:২৮

শেয়ার

আমি এমপি, ডিলারশিপ পাবে স্ত্রী-সন্তান; এই কালচার কবে বন্ধ হবে: হাসনাত
ছবি: সংগৃহীত

সারের ডিলারশিপ বণ্টনে নজিরবিহীন দুর্নীতি ও স্বজনপ্রীতির অভিযোগ তুলে জাতীয় সংসদে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য আবুল হাসনাত আবদুল্লাহ। দলীয় এমপি ও নেতাদের আত্মীয়-স্বজনের নামে ডিলারশিপ হাতিয়ে নেয়ার চিত্র তুলে ধরে তিনি প্রশ্ন রাখেন, আমি নিজে এমপি হবো, আর আমার স্ত্রী, ছেলে কিংবা ভাগ্নী ব্যবসায়ী হবে, এই কালচার কবে বন্ধ হবে?

বুধবার জাতীয় সংসদের অধিবেশনে স্পিকারের সভাপতিত্বে প্রশ্নোত্তর পর্বে সংশ্লিষ্ট মন্ত্রীর উদ্দেশে এক সম্পূরক প্রশ্নে তিনি এসব কথা বলেন।

বক্তব্যের শুরুতেই হাসনাত আবদুল্লাহ বিভিন্ন জেলার চিত্র তুলে ধরে অভিযোগ করেন, সারের ডিলারশিপ বণ্টনে চরম দলীয়করণ ও অনিয়ম হয়েছে। ঠাকুরগাঁওয়ে ৩১টি ডিলারশিপের মধ্যে ২৮ জনই বিএনপির সঙ্গে যুক্ত, যার মধ্যে অন্তত ১০ জন বিভিন্ন নেতার স্ত্রী, সন্তান বা নিকটাত্মীয়। এমনকি সম্প্রতি নাটোরে ছাত্রদল নেতাকে কুপিয়ে হত্যার ঘটনায় জড়িত এক সংসদ সদস্যের সন্তানকেও সারের ডিলারশিপ দেয়া হয়েছে বলে তিনি অভিযোগ করেন।

সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যদের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে এনসিপি নেতা বলেন, কোনো কোনো এলাকায় সংরক্ষিত আসনের এমপিরা অর্থের বিনিময়ে ডিও (চাহিদাপত্র) দিয়েছেন। ১৫টি ইউনিয়নের জায়গায় হয়তো ৩০টি ডিও বিলি করে সারের ডিলার বণ্টনে অনিয়মের মহোৎসব চালানো হয়েছে।

তিনি আরও অভিযোগ করেন, পূর্ববর্তী আওয়ামী লীগের ব্যবসায়ীরা যাতে মন্ত্রণালয় থেকে সুবিধা পায়, সে ধরনের সুযোগও বজায় রাখা হয়েছিল। তিনি মন্ত্রীর কাছে প্রশ্ন রেখে জানতে চান, এই পুরো অনিয়মটি সুপরিকল্পিত ছিল কি না এবং ইতোমধ্যে দেওয়া এসব বিতর্কিত ডিলারশিপ বাতিল করে পুনরায় রিভিউ (পুনর্বিবেচনা) করা হবে কি না।

সবশেষে স্বজনপ্রীতি ও ক্ষমতার অপব্যবহারের সংস্কৃতির তীব্র সমালোচনা করে হাসনাত আবদুল্লাহ বলেন, জনপ্রতিনিধিদের ক্ষমতা ব্যবহার করে নিজেদের পরিবার ও আত্মীয়দের ব্যবসা পাইয়ে দেয়ার এই নোংরা চর্চা কবে নাগাদ স্থায়ীভাবে বন্ধ হবে, তা জাতির সামনে সুস্পষ্টভাবে জানাতে হবে।