মঙ্গলবার

১০ নভেম্বর, ২০২৬ ২৬ কার্তিক, ১৪৩৩

কোটচাঁদপুরে আওয়ামী লীগ ও বঙ্গবন্ধু পরিষদের দুই নেতা গ্রেপ্তার

ইসমাইল খান ইয়ানবী, মহেশপুর প্রতিনিধি:

প্রকাশিত: ১০ নভেম্বর, ২০২৬ ২২:১৬

শেয়ার

কোটচাঁদপুরে আওয়ামী লীগ ও বঙ্গবন্ধু পরিষদের দুই নেতা গ্রেপ্তার
ছবি সংগৃহীত

ঝিনাইদহের কোটচাঁদপুরে পুলিশের বিশেষ অভিযানে আওয়ামী লীগ ও বঙ্গবন্ধু পরিষদের দুই নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (১০ নভেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে কোটচাঁদপুর মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, উপজেলার সাফদারপুর গ্রামের মৃত খিদির আলীর ছেলে শাহ আলম (৪২)। তিনি সাফদারপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য। অপরজন শেখপাড়া গ্রামের শরিফুল ইসলামের ছেলে মো. আশানুর ইসলাম (২৪)। তিনি বঙ্গবন্ধু পরিষদ কোটচাঁদপুর উপজেলা শাখার সভাপতি।

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার

পুলিশ সূত্রে জানা গেছে, কোটচাঁদপুর থানার মামলা নম্বর ১৬, তারিখ ২১ সেপ্টেম্বর ২০২৬, জিআর নম্বর ১১৮/২৬-এর তদন্তে প্রাপ্ত আসামি হিসেবে তাঁদের গ্রেপ্তার করা হয়েছে। মামলাটি সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯ (সংশোধনী ২০২৬)-এর ৭, ৮, ৯, ১০, ১১, ১২ ও ১৩ ধারায় দায়ের করা হয়েছে।

পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের পিসিপিআর যাচাই করে বিরূপ কোনো তথ্য পাওয়া যায়নি। যথাযথ আইনি প্রক্রিয়া শেষে তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

কোটচাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী হাসান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।