দেশজুড়ে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সর্বাত্মক ধর্মঘটের বিষয়ে কিছুই জানে না বলে এভাবেই নিজেদের বক্তব্য তুলে ধরছে রাজধানীবাসী। সেইসঙ্গে নিষিদ্ধ সংগঠনটির এই সর্বাত্মক ধর্মঘটকে অহেতুক বলেও মন্তব্য করেছে অনেকে।
রবিবার (৮ নভেম্বর) ছাত্রলীগের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে মঙ্গলবার (১০ নভেম্বর) দেশব্যাপী নিষিদ্ধ সংগঠনটির সর্বাত্মক হরতালের ঘোষণা দিয়ে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। বিজ্ঞপ্তিতে শেখ হাসিনার বিরুদ্ধে রায় ও মামলা বাতিল বন্দী নেতাকর্মীদের মুক্তি এবং আওয়ামী লীগ ও ছাত্রলীগের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি তোলা হয়। সংগঠনটির সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনানের স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে শিক্ষাপ্রতিষ্ঠান গণপরিবহন অফিস-আদালতসহ বিভিন্ন প্রতিষ্ঠান বন্ধ রাখার আহ্বান জানানো হয়।
বাস্তবে স্বাভাবিক যান চলাচল
ছাত্রলীগের ঘোষিত ধর্মঘটকে কেন্দ্র করে মঙ্গলবার (১০ নভেম্বর) ভারত থেকে নিষিদ্ধ সংগঠনটির নেতাকর্মীরা বিভিন্ন উদ্দেশ্যপ্রণোদিত ও ভুয়া সংবাদ প্রচার করলেও বাস্তবে দেখা যায় তার ভিন্ন চিত্র। সরেজমিনে দিনব্যাপী স্বাভাবিক যানবাহন চলাচলের দৃশ্য উঠে আসে। উত্তরা গুলিস্তান মতিঝিল তেজগাঁও রামপুরা ও মিরপুরের মতো গুরুত্বপূর্ণ এলাকায় অন্যান্য দিনের মতোই স্বাভাবিক যান চলাচল করতে দেখা যায় গণপরিবহনগুলোকে। সেই সঙ্গে মেট্রোরেলও স্বাভাবিকভাবেই চলাচল করেছে।
অপরদিকে দিনের শুরু থেকেই কর্মজীবী মানুষের কর্মস্থলে ফেরা এবং দিনব্যাপী তাদের ব্যস্ততার চিত্রও উঠে আসে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে। এছাড়া অফিস-আদালত শিক্ষা প্রতিষ্ঠানও চলেছে অন্যান্য দিনের মতো স্বাভাবিক নিয়মেই।
রাজধানী ঢাকার মতো দেশের অন্যান্য জেলাগুলোতেও ধর্মঘটের কোনো প্রভাব পড়েনি। ঢাকার পার্শ্ববর্তী জেলা গাজীপুরে যান চলাচল স্বাভাবিক ছিলো। সেই সঙ্গে চট্টগ্রাম ও খুলনাতেও উঠে আসে একই চিত্র। একইভাবে ব্রাহ্মণবাড়িয়া এবং সিলেটসহ দেশের অন্যান্য জেলাতেও ছিলো স্বাভাবিক পরিস্থিতি।
রাতের আঁধারে ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগ
মঙ্গলবার (১০ নভেম্বর) দিনব্যাপী ছাত্রলীগের সর্বাত্মক হরতালকে ঘিরে দেশজুড়ে তেমন কোনো তৎপরতা দেখা না গেলেও রাতের আঁধারে রাজধানীর বিভিন্ন স্থানে ঘটে ককটেল বিস্ফোরণ ও বাসে অগ্নিসংযোগের মতো ঘটনা। ফার্মগেট মিরপুর বনানী মহাখালী ও তিতুমীর কলেজসহ বেশ কিছু এলাকায় এসব বিস্ফোরণ ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
সেইসঙ্গে রাজধানী ঢাকার বাইরে গোপালগঞ্জ শরীয়তপুর ফরিদপুরসহ কয়েকটি জেলায় বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটে।
এরইমধ্যে জাতীয় নাগরিক পার্টি বা এনসিপির ভাতৃপ্রতিম ছাত্র সংগঠন জাতীয় ছাত্রশক্তির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা সভাপতি হাসিব উল ইসলামের ওপর গুপ্ত হামলা চালিয়েছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা। মঙ্গলবার মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার রাধানগর এলাকায় ওই নেতাকে ধাওয়া ও ছুরিকাঘাতের চেষ্টা করা হয়েছে।
অন্যদিকে সোমবার রাতে মগবাজারে চেকপোস্টে ককটেল নিক্ষেপের চেষ্টার সময় চারজনকে আটক করা হয়। একইভাবে অন্যান্য ঘটনাতেও জড়িতদের শনাক্ত ও আটকের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।
এদিকে নাশকতা ঠেকাতে রাজধানীসহ দেশের সব জেলায় অতিরিক্ত পুলিশ মোতায়েনের তথ্যও সামনে আসে। জনসাধারণের নিরাপদে চলাচল নিশ্চিত করতে সতর্কতা বাড়ানো হয়েছে জোরদার করা হয়েছে টহল ও নজরদারি।
ধর্মঘটের ঘোষণা প্রচারণা আর নানা আতঙ্ক ছড়ানোর অপচেষ্টা সবকিছুকে ছাপিয়ে বাস্তব চিত্র ছিল ভিন্ন। রাজধানী থেকে বিভাগীয় শহর গণপরিবহন থেকে কর্মস্থল সবখানেই স্বাভাবিক ছিল জনজীবন। কোথাও থেমে থাকেনি মানুষের দৈনন্দিন চলাচল বন্ধ হয়নি কর্মচাঞ্চল্য।
আরও পড়ুন:







