মঙ্গলবার

১০ নভেম্বর, ২০২৬ ২৬ কার্তিক, ১৪৩৩

ঢাবি ছাত্রশক্তির সভাপতির ওপর গুপ্ত হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিলের আয়োজন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১০ নভেম্বর, ২০২৬ ১৮:৩৩

আপডেট: ১০ নভেম্বর, ২০২৬ ১৮:৩৫

শেয়ার

ঢাবি ছাত্রশক্তির সভাপতির ওপর গুপ্ত হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিলের আয়োজন
ছবি: সংগৃহীত

এনসিপির ভাতৃপ্রতিম ছাত্র সংগঠন জাতীয় ছাত্রশক্তির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশক্তির সভাপতি হাসিব আল ইসলামের ওপর গুপ্ত হামলা চালিয়েছে আওয়ামী লীগ।

মঙ্গলবার (১০ নভেম্বর) মৌলভীবাজারে তার ওপর এ হামলা চালানো হয়। হামলাকারী হাসিব আল ইসলামকে জুলাই জঙ্গি বলে চাপাতি দিয়ে তাকে কোপাতে শুরু করে।

জাতীয় ছাত্রশক্তি ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি হাসিব আল ইসলাম উপর আওয়ামী সন্ত্রাসীদের বর্বরোচিত হামলা, ফরিদপুরে ঘুমন্ত বাস চালককে পুড়িয়ে হত্যা ও সারাদেশে নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করবে জাতীয় স্বেচ্ছাসেবক শক্তি।

সময়: আজ মঙ্গলবার, রাত ৮:০০ টা

স্থান: এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে, বাংলামোটর, ঢাকা।