সিরাজগঞ্জের এনায়েতপুরে ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৭ নভেম্বর) সকালে এনায়েতপুর হাট চত্বরের আমতলায় থানা বিএনপির উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন থানা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. রওশন আলী মন্টু সরকার। সঞ্চালনা করেন থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুস সালাম ও আবু সালেহ আহম্মদ জামিল।
আলোচনা সভায় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা
সভায় বক্তব্য দেন এনায়েতপুর থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক বিজয় আহম্মেদ, থানা যুবদলের সদস্যসচিব সাইদুল ইসলাম রাজ, থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাহরিয়ার ইমন ও সদস্যসচিব আহম্মেদ আলী, থানা কৃষকদলের সাধারণ সম্পাদক মুক্তার হাসান এবং থানা তাঁতীদলের সভাপতি আনছার আলী বেপারি।
এ ছাড়া বক্তব্য দেন খুকনী ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক আলহাজ গোলাম হোসেন গোলাফ ও সদস্যসচিব আলহাজ নজরুল ইসলাম, জালালপুর ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক অসমানগনি ও যুগ্ম আহ্বায়ক আব্দুর রশিদ সরকার এবং এনায়েতপুর থানা ছাত্রদলের সদস্যসচিব ইমতিয়াজ হাসান মোল্লা ও যুগ্ম আহ্বায়ক আরমান হোসেনসহ অন্য নেতারা। আলোচনা সভা শেষে দোয়া অনুষ্ঠিত হয়।
আরও পড়ুন:







