শনিবার

৭ নভেম্বর, ২০২৬ ২৩ কার্তিক, ১৪৩৩

পলাতক শক্তির ঘাতকেরা দেশের অগ্রগতি বাধাগ্রস্তের চক্রান্ত করছে: রিজভী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৭ নভেম্বর, ২০২৬ ১০:৫৫

শেয়ার

পলাতক শক্তির ঘাতকেরা দেশের অগ্রগতি বাধাগ্রস্তের চক্রান্ত করছে: রিজভী
ছবি সংগৃহীত

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, পলাতক শক্তির ঘাতকেরা দেশের অগ্রগতি বাধাগ্রস্ত করার চক্রান্ত করছে।

শনিবার সকালে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

বাকশালের মাধ্যমে নাগরিক অধিকার কেড়ে নেওয়ার অভিযোগ

রুহুল কবির রিজভী বলেন, ১৯৭৫ সালের ২৫ জানুয়ারি দুই-তিন মিনিটের মধ্যে গোটা জাতিকে চিরতরে শৃঙ্খলাবদ্ধ করার উদ্যোগ নেওয়া হয়েছিল। আইন করে বাকশাল প্রতিষ্ঠার মাধ্যমে জনগণের কাছ থেকে নাগরিক অধিকার কেড়ে নেওয়া হয়েছিল। এরপর নিজেদের মধ্যে পাল্টাপাল্টি মর্মান্তিক রক্তপাতের পরিস্থিতি তৈরি হয়।

তিনি বলেন, দেশকে এক অরাজক পরিস্থিতির মধ্যে ঠেলে দেওয়া হয়েছিল। দেশ এক অমানিশায় ঢেকে যায়। সেই সময়ে জনগণের আকুতি ছিল প্রকৃত স্বাধীনতা ও গণতন্ত্রের স্বাদ পাওয়ার। জিয়াউর রহমান সেই সুযোগ এনে দিয়েছিলেন।