বুধবার

৪ নভেম্বর, ২০২৬ ২০ কার্তিক, ১৪৩৩

সর্বশেষ
ট্রাম্পকে ব্যঙ্গ করে ভিডিও প্রকাশ করল ইরানি দূতাবাস ডাকাতির স্বর্ণ ভাগাভাগি নিয়ে বিরোধের জেরে খুন হন যুবদল নেতা শাকের: পুলিশ শ্রমিক আন্দোলনে ‘আওয়ামী দোসর’দের অপতৎপরতা; ব্যবস্থা নেয়ার দাবি বিপ্লব ও সংহতি দিবসে ঢাকায় বর্ণাঢ্য শোভাযাত্রা করবে বিএনপি এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী মাদ্রাসা শিক্ষককে মারধর; ধরা পড়ে যাচ্ছেন ‘বডিবিল্ডার’ শাহজালাল রুমি? ‎বাংলা এডিশনে প্রতিবেদন প্রকাশের পর মাদক ব্যবসায়ীকে ছেড়ে দেয়ার ঘটনায় সিএমপির তদন্ত কমিটি গঠন রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

বিপ্লব ও সংহতি দিবসে ঢাকায় বর্ণাঢ্য শোভাযাত্রা করবে বিএনপি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৪ নভেম্বর, ২০২৬ ২০:০৫

শেয়ার

বিপ্লব ও সংহতি দিবসে ঢাকায় বর্ণাঢ্য শোভাযাত্রা করবে বিএনপি
ছবি: সংগৃহীত

আগামী ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে ঢাকায় বর্ণাঢ্য শোভাযাত্রা করবে বিএনপি। সেদিন দুপুর ৩টায় রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শোভাযাত্রার নেতৃত্ব দেবেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

বুধবার বিকেলে রাজধানীর মিরপুরে এক কমিউনিটি সেন্টারে ঢাকা মহানগর উত্তর বিএনপি আয়োজিত মতবিনিময় সভায় এসব কথা জানান আহ্বায়ক শফিকুল ইসলাম খান মিল্টন।

তিনি জানান, সেদিন ঢাকার রাজপথে প্রধানমন্ত্রী পায়ে হেঁটে শোভাযাত্রায় অংশ নেবেন। ৭ নভেম্বরের কর্মসূচি ঘিরে নেতাকর্মীদের নির্দেশনাও দেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) এই প্রশাসক।

শফিকুল ইসলাম খান মিল্টন বলেন, বিএনপিকে ব্যবহার করে কেউ সুবিধা নিলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। দলের বদনাম করছে, এমন ব্যক্তিদের চিহ্নিত করার কাজ চলছে। যারা আওয়ামী লীগের প্রতিষ্ঠার দায়িত্ব নিয়েছেন, তাদের বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি।