ডিসেম্বর মাসকে লক্ষ্য করে দেশবিরোধী শক্তি আন্দোলন গড়ে তোলার অপচেষ্টা চালাচ্ছে এবং জামায়াত-এনসিপি এতে উসকানি দিচ্ছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী (সচিব পদমর্যাদা) রাশেদ খাঁন।
রবিবার (১ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এসব মন্তব্য করেন।
গাজীপুরের শ্রমিক আন্দোলনে ছাত্রলীগ নেতার সম্পৃক্ততার অভিযোগ
পোস্টে রাশেদ খাঁন দাবি করেন, গাজীপুরের শ্রমিক আন্দোলনে নেতৃত্ব দিচ্ছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সাজবুল ইসলাম। আন্দোলন উসকে দিয়ে রাষ্ট্রকে অশান্ত করার সুযোগ করে দিচ্ছে জামায়াত-এনসিপি।
তিনি আরও দাবি করেন, তাদের শ্রমিক সংগঠনও এই আন্দোলনে যুক্ত রয়েছে। ডিসেম্বর মাসকে লক্ষ্য করে এ ধরনের অসংখ্য আন্দোলন গড়ে তোলার অপচেষ্টায় লিপ্ত রয়েছে দেশবিরোধী শক্তি।
মিরপুরের আন্দোলন নিয়েও অভিযোগ
এর আগে রবিবার দেওয়া অন্য একটি ফেসবুক পোস্টে রাশেদ খাঁন অভিযোগ করেন, আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা গার্মেন্টসকর্মী পরিচয়ে আন্দোলনে নেমেছেন। মিরপুরে কথিত শ্রমিক আন্দোলনে নেতৃত্ব দিচ্ছেন জবি ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সাজবুল ইসলাম।
তিনি আরও লেখেন, আন্দোলনে আগে থেকেই উসকানি দিয়ে আসছিল জামায়াত-এনসিপি। মিরপুর-১০ মেট্রোস্টেশনের নিচে পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ ও পুলিশ বক্স ভাঙচুর করেছে গার্মেন্টসকর্মী নামধারী আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা।
পোস্টে এনসিপি নেতা সারজিস আলমের একটি ফেসবুক পোস্টের স্ক্রিনশটও শেয়ার করেন রাশেদ খাঁন। সেখানে তিনি বর্তমান বিরোধী দল ও পতিত শক্তির মধ্যে ঐক্যের উদাহরণ হিসেবে সারজিস আলমের পোস্টের কথা উল্লেখ করেন।
তিনি অভিযোগ করেন, জামায়াত-এনসিপির নেতাকর্মীরা রাষ্ট্রকে অস্থিতিশীল করতে আওয়ামী লীগের পতিত শক্তিকে উসকে দিচ্ছেন।
আরও পড়ুন:







